বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
কপোতাক্ষ নদ
২৩। কোন চরণে কবির দেশপ্রেম সকল সীমার বাঁধন অতিক্রম করে গেছে?
ক. দুগ্ধ স্রোতো-রূপী তুমি জন্মভূমি স্তনে
খ. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
গ. বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে
ঘ. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।
২৪। কবি ‘মাতৃদুগ্ধ’ বলে সম্বোধন করেছেন কোনটিকে?
ক. মাতৃভাষা বাংলাকে খ. বাংলাদেশের আলো-হাওয়াকে
গ. কপোতাক্ষ নদকে ঘ. কপোতাক্ষ নদের জলকে

২৫। ‘নিরিবিলি’ বোঝাতে কবি ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন?
ক. মন্ত্রধ্বনি খ. বিরলে গ. ছলনে ঘ. সখা-রীতে
২৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক. ভাষাপ্রীতি খ. স্মৃতিকাতরতা
গ. নদীপ্রেম ঘ. স্বজাত্যবোধ
২৭। বাংলা কাব্যে সনেট-এর প্রবর্তক কে?
ক. মোতাহের হোসেন খ. কায়কোবাদ
গ. ঈশ্বর গুপ্ত ঘ. মাইকেল মধুসূদন দত্ত
২৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রতি চরণে কতটি করে মাত্রা আছে?
ক. চৌদ্দটি খ. আঠারোটি গ. বাইশটি ঘ. চব্বিশটি
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
‘তোমাকে যেন ভুলে না যাই এ আশীষ দাও মোরে,
দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পাই।
২৯। উদ্দীপকটি নিচের কোন চরণের সঙ্গে ভাবগত সংগতি বিধান করে?
ক. এ মিনতি, গাবে বঙ্গজ জনের কানে;
খ. সতত তোমার কথা ভাবি এ বিরলে;
গ. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
ঘ. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
৩০। উদ্দীপকের সঙ্গে যে ভাবগত সংগতি বিধান করে তা হলো—
i. বন্ধুত্বের দোহাই ii. সবিনয় মিনতি iii. স্মৃতিকাতরতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii.

জীবন সঙ্গীত
১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. নদীর জল খ. পুকুরের জল
গ. শৈবালের জল ঘ. ফটিক জল
২। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?
ক. ১৫ই এপ্রিল, ১৮৩৪ খ. ১৭ই এপ্রিল, ১৮৩৮
গ. ১৯শে এপ্রিল, ১৮৪২ ঘ. ২১শে এপ্রিল, ১৮৪৬
৩। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার কোন বাংলা স্কুলে পড়তেন?
ক. সোমপুর খ. রাজাপুর গ. খিদিরপুর ঘ. মধুপুর
৪। কবি কাতর স্বরে কী বলতে নিষেধ করেছেন?
ক. বৃথা জন্ম এ সংসারে খ. তুমি কার কে তোমার
গ. এমন পাবে না আর ঘ. জীবাত্মা অনিত্য নয়
৫। ‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. নিশার স্বপন খ. রাত্রি জাগরণ
গ. সকল কর্ম ঘ. বেদনার ক্রন্দন
৬। ‘স্ত্রী, পুত্র, পরিবার কে কার’—এসব বলে কবি কী করতে নিষেধ করেছেন?
ক. আনন্দ খ. ক্রন্দন গ. দান ঘ. উলাস
৭। কবি কোন দৃশ্যে মন ভোলাতে নিষেধ করেছেন?
ক. বাহ্যদৃশ্যে খ. ক্রন্দনদৃশ্যে গ. হাস্যদৃশ্যে ঘ. মৃত্যুদৃশ্যে
৮। কোন কাজটি করলে জীবনে জয় হবে?
ক. যত্ন খ. অযত্ন গ. ভোগ ঘ. সঞ্চয়
৯। ‘জীবাত্মা অনিত্য নয়’—এর পরের লাইন কোনটি?
ক. ওহে জীব কর আকিঞ্চন
খ. জীবনের উদ্দেশ্য তা নয় গ. বেগে ধায় নাহি রহে স্থির
ঘ. ভয়ে ভীত হইও না মানব।
১০। কবি সুখের আশা করে কী পরতে নিষেধ করেছেন?
ক. দামি পোশাক খ. দুখের ফাঁস
গ. সংসারী সাজ ঘ. যুদ্ধের পোশাক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কপোতাক্ষ নদ
২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. খ।
জীবন সঙ্গীত
১. গ ২. খ ৩. গ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. ক ৯. ক ১০. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা