বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: কবিতাংশ
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

.
.

জীবন সঙ্গীত
১১। সহায় সম্পদ বল সকলি ঘুচায়—
ক. পরিবর্তন খ. ভাবনা গ. দুঃখ ঘ. কাল
১২। কোনটি শৈবালের নীর?
ক. আয়ু খ. সম্পদ গ. বায়ু ঘ. সুখ
১৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কাকে ভয় না পেতে বলা হয়েছে?
ক. পাখিকে খ. প্রাণীকে গ. মানবকে ঘ. জড় বস্তুকে
১৪। জগতে দুর্লভ কোনটি?
ক. সম্পদ খ. সুখ গ. দুঃখ ঘ. মহিমা
১৫। কাদের পথ অনুসরণ করতে হবে?
ক. সাধারণ মানুষের খ. আশাবাদী মানুষের
গ. সম্পদশালী মানুষের ঘ. মহাজ্ঞানী মহাজনের
১৬। সময়-সাগর-তীরে কী করে আমরা অমর হব?
ক. যুদ্ধ করে খ. দান করে
গ. জীবন বাজি রেখে ঘ. পদাঙ্ক অঙ্কিত করে
১৭। মানবগণকে কবি কোন জিনিসটি বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন?
ক. কথা খ. সুখ গ. সম্মান ঘ. জীবন
১৮। কবি হেমচন্দ্র সাধন করতে বলেছেন—
ক. সংসারের খ. সাগরের গ. ভবের ঘ. সংকল্পের
১৯। দ্রুত বেগে চলে যায়—
i. দিনক্ষণ ii. সময় iii. সুখের আশা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব হতাশাবাদী মানুষ। তার মনে হয় পৃথিবীতে জন্ম নেওয়ার কোনো অর্থ নেই। এই পৃথিবী, মানুষ সবকিছুই যেন রাতের স্বপ্নের মতো। এমনকি পরিবার, সন্তান, কাউকেই তার আপন মনে হয় না।
২০। উদ্দীপকের রফিক সাহেবের ভাবনা ‘জীবন সঙ্গীত’ কবিতার যে পঙক্তিতে প্রতিফলিত হয়েছে—
ক. এ জীবন নিশার স্বপন খ. আমরাও হব বরণীয়
গ. আমরাও হব হে অমর ঘ. বৃথা ক্ষয় এ জীবন
২১। উদ্দীপকের রফিক সাহেবের ভাবনার সঙ্গে ‘জীবন সঙ্গীত’ কবিতার কোন অনুভূতির সাদৃশ্য পরিলক্ষিত হয়—
i. হতাশার ii. আনন্দের iii. আশার
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
২২। ‘দারা’ শব্দের অর্থ কী?
ক. পুত্র খ. কন্যা গ. স্বামী ঘ. স্ত্রী
২৩। ‘সমরাঙ্গণ’ বলতে কী বোঝায়?
ক. যুদ্ধক্ষেত্র খ. বাড়ির উঠান
গ. সুন্দর বারান্দা ঘ. কর্মক্ষেত্র
২৪। ‘বীর্যবান’ অর্থ কী?
ক. সাহসী খ. বুদ্ধিমান গ. শক্তিমান ঘ. ধৈর্যশীল
২৫। কবি ‘প্রাতঃস্মরণীয়’ বলতে কী বুঝিয়েছেন?
ক. সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র
খ. সকলের বিশ্বাসের পাত্র
গ. সকলের নিন্দার পাত্র
ঘ. সকলের অবজ্ঞা ও ঘৃণার পাত্র
২৬। ‘ধ্বজা’ শব্দের সমার্থক কোনগুলো?
ক. পতাকা, নিশান খ. প্রভাকর, দিবাকর
গ. কলে¬াল, তরঙ্গ ঘ. জরদ, বারিদ
২৭। চিরকাল দেহকে আঁঁকড়ে থাকতে পারে না কোনটি?
ক. প্রেতাত্মা খ. মহাত্মা গ. জীবাত্মা ঘ. পরমাত্মা
২৮। ‘আশ’ শব্দের সমার্থক কোনটি?
ক. আশা খ. তন্তু গ. স্বপ্ন ঘ. অনুরাগ
২৯। ‘জীবাত্মা’ শব্দটির অর্থ কী?
ক. আত্মার জীবন খ. মানুষের আত্মা
গ. জীব ও আত্মা ঘ. পরম আত্মা
৩০। ‘জগতের’ বা ‘সংসারের’ শব্দের পরিপূরক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
ক. বিধির খ. দৈবের গ. ভবের ঘ. অমরার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
জীবন সঙ্গীত
১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. গ ২৮. ক ২৯. খ ৩০. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা