এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
লালসালু
৪৫. মহব্বতনগরে নবাগত লোকটি কে?
ক. ব্যাপারী খ. রেহান আলী
গ. মজিদ ঘ. কালুমতি
৪৬. লালসালু উপন্যাসে ‘সাত ছেলের বাপ’ কে?
ক. দুদু মিয়া খ. সোলেমান
গ. তাহের ঘ. কাদের
৪৭. কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?
ক. জমিলা খ. রহিমা
গ. হাসুনির মা ঘ. আমেনা
৪৮. অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন?
ক. মাছের উপস্থিতি টের পেয়ে
খ. দক্ষ শিকারি বলে
গ. শব্দ করলে মাছ পালায় বলে
ঘ. সতর্কতার মার নেই বলে
৪৯. ‘চাঁদের অমাবস্যা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?
ক. উপন্যাস খ. ছোটগল্প
গ. প্রবন্ধ ঘ. নাটক
৫০. উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Story খ. Novel
গ. Novela ঘ. Big Story
৫১. উপন্যাসের প্রধান ভিত্তি কী?
ক. প্লট খ. চরিত্র
গ. সংলাপ ঘ. স্টাইল
৫২. উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় কী?
ক. মানুষের জীবন
খ. চরিত্র–চিত্রণ
গ. বিশ্বাসযোগ্য কাহিনি
ঘ. লেখকের জীবন–দর্শন
৫৩. ‘ওয়ার অ্যান্ড পিস’ উপন্যাসের লেখক কে?
ক. হেনরি ফিল্ডিং
খ. ফিয়োদর দস্তয়ভস্কি
গ. লিও তলস্তয়
ঘ. এমিল জোলা
৫৪. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লেখেন কে?
ক. টেকচাঁদ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৫৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক.আলালের ঘরের দুলাল
খ. কৃষ্ণকান্তের উইল
গ. দুর্গেশনন্দিনী
ঘ. যোগাযোগ
৫৬. ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির লেখক কে?
ক. মাহমুদুল হক
খ. আহমদ ছফা
গ. আবু ইসহাক
ঘ. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর
লালসালু: ৪৫. গ ৪৬. ক ৪৭. খ ৪৮. গ
৪৯. ক ৫০. খ ৫১. ক ৫২. ক ৫৩. গ ৫৪. খ ৫৫. গ ৫৬. গ