প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাদি
৫. মমতাদি কেন বাইরে এসেছেন?
ক. বাজারের জন্য
খ. উপার্জনের জন্য
গ. ঝগড়া করার জন্য
ঘ. বই কেনার জন্য
৬. মমতাদির কপালের ক্ষতচিহ্নটি কেমন?
ক. আন্দাজে পরা টিপের মতো
খ. চাঁদের মতো
গ. তারার মতো
ঘ. পাখির মতো
৭. ‘মমতাদি’ গল্পে কার মুখ চমকে লাল হলো?
ক. খোকার
খ. মমতাদির
গ. মায়ের
ঘ. প্রতিবেশীর
৮. লেখকের মা মমতাদির সঙ্গে কেমন স্বরে কথা বললেন?
ক. উচ্চ স্বরে
খ. কঠিন স্বরে
গ. কোমল স্বরে
ঘ. অস্পষ্ট স্বরে
৯. মমতাদির কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কেমন ছিল?
ক. নীরব খ. সরব
গ. উষ্ণ ঘ. শীতল
১০. ছেলেটি মমতাদিকে কোথায় পাকড়াও করল?
ক. বারান্দায়
খ. ঘরের ভেতর
গ. গেটের কাছে
ঘ. ছাদের ওপর
সঠিক উত্তর
মমতাদি: ৫. খ ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা