মমতাদি
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তিন ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে না পেয়ে সখিনা বেগম অন্যের বাড়িতে কাজ খুঁজতে বের হয়। সখিনা বেগম রাশেদার বাড়িতে গিয়ে বলে, ‘আপা, আমাকে একটা কাজ দেন, তিন দিন যাবৎ না খেয়ে আছি’। রাশেদার দয়া হলো এবং তাকে ঘরের ধোয়ামোছা ও গৃহস্থালির কাজ দিলেন।
১১. উদ্দীপকে বর্ণিত দিকটি কোন গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মমতাদি খ. দেনাপাওনা
গ. অভাগীর স্বর্গ ঘ. নিমগাছ
১২. সখিনা বেগমের সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান—
i. দুজনই দারিদ্রের শিকার
ii. উভয়েই গৃহপরিচারিকার কাজ নিলেন
iii. উভয়ে বিধবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ছেলেটি মমতাদিকে কী দেখাতে নিয়ে যেতে চেয়েছিল?
ক. বারান্দা খ. রান্নাঘর
গ. ছাদ ঘ. বাড়ির আঙিনা
১৪. ‘কাজগুলোকে সে আপন করে নিল, মানুষগুলোর দিকে ফিরেও তাকাল না’—এ বাক্যে মমতাদির কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
ক. কাজের প্রতি আন্তরিকতা
খ. কাজে দক্ষতা
গ. কাজের নির্দিষ্টতা
ঘ. কাজে সাবলীলতা
সঠিক উত্তর
মমতাদি: ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা