মানুষ জাতি
১২. ‘মানুষ জাতি’ কবিতায় কবি কোন যুদ্ধের কথা বলেছেন?
ক. দেশ নিয়ে যুদ্ধ
খ. জীবনযুদ্ধ
গ. সীমান্ত নিয়ে যুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
১৩. ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন জলে ডুবি?
ক. যখন কেউ বিপদে ঠেলে দেয়
খ. জীবনসংগ্রামে যখন পরাজিত হই
গ. যখন গোসল করি
ঘ. যখন পানিতে পড়ে যাই
১৪. ‘মানুষ জাতি’ কবিতায় আমরা কখন বাঁচি?
ক. যখন দোসর খঁুজে পাই
খ. যখন রোগমুক্ত হই
গ. যখন সংকটমুক্ত হই
ঘ. যখন ঠিকমতো খেতে পাই
১৫. ‘মানুষ জাতি’ কবিতায় ‘কৃত্রিম ভেদ’ কিসের?
ক. নারী-পুরুষের খ. পিতা-পুত্রের
গ. শিক্ষক-ছাত্রের ঘ. ধর্ম-বর্ণের
১৬. রাগে অনুরাগে কে প্রকট হয়?
ক. বর্ণের লোক খ. ধর্মের লোক
গ. আসল মানুষ ঘ. কৃত্রিম মানুষ
১৭. ‘মানুষ জাতি’ কবিতায় বর্ণে বর্ণে কী নেই?
ক. সাদৃশ্য নেই খ. আনন্দ নেই
গ. সমতা নেই ঘ. ভেদাভেদ নেই
১৮. ‘মানুষ জাতি’ কবিতায় ‘নিখিল জগৎ’ কেমন?
ক. ব্রহ্মময় খ. কর্মময়
গ. স্বপ্নময় ঘ. বিশাল
১৯. ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরের ছোপ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বাইরের জগৎ খ. পোশাক পরিচ্ছদ
গ. বর্ণ ঘ. ধর্ম
২০. ‘মানুষ জাতি’ কবিতায় ‘বাহিরের ছোপ’ কীভাবে লোপ পায়?
ক. ভেতরের রং প্রকাশিত হলে
খ. ভেতরের রং বিলীন হলে
গ. বাতাসের সান্নিধ্যে
ঘ. সময়ের সঙ্গে সঙ্গে
২১. ‘মানুষ জাতি’ কবিতায় ‘ভেতরের রং’ দিয়ে আসলে কী বোঝানো হয়েছে?
ক. মানুষের রক্তের রং
খ. মানুষের স্বভাব
গ. মানুষের মনের কথা
ঘ. মানুষের মনের জগৎ
২২. বংশে বংশে তফাত থাকা উচিত নয় কেন?
ক. বংশ পরিচয় ভেদাভেদ সৃষ্টি করে
খ. এ পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়
গ. বংশ পরিচয় বড় পরিচয় নয়
ঘ. এ পৃথিবী সবারই জন্মভূমি
২৩. ‘মানুষ জাতি’ কবিতায় দুনিয়ার সঙ্গে কী গাঁথা রয়েছে?
ক. বুনিয়াদ খ. সম্পদ
গ. মানুষের পরিচয় ঘ. আত্মা
সঠিক উত্তর
মানুষ জাতি: ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. গ
১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল