ঝিঙে ফুল
৬. ঝিঙে ফুল কোন মাসে ফোটে?
ক. চৈত্র মাসে খ. ভাদ্র মাসে
গ. মাঘ মাসে ঘ. পৌষ মাসে
৭. ঝিঙে ফুল যে গাছে ফোটে, তা কী জাতীয়?
ক. ঝোপ খ. কাঁটা
গ. গুল্ম ঘ. লতা
৮. প্রজাপতির আহ্বান শুনে ঝিঙে ফুল কী করে?
ক. চুপচাপ থাকে খ. উদাসীন থাকে
গ. প্রত্যাখ্যান করে ঘ. অবহেলা করে
৯. ‘চল চল পূর্ণে’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ঝিঙে ফুলের বিচিত্র রংবাহারকে
খ. ঝিঙে ফুলের দোদুল্যমান অবস্থাকে
গ. ঝিঙে ফুলের ক্ষুদ্র আকৃতিকে
ঘ. ঝিঙে ফুলের সোনালি আভাকে
১০. ‘পউষের বেলাশেষ’ বলতে কবি কোন সময়কে বুঝিয়েছেন?
ক. বেলা শেষের সৌন্দর্যকে
খ. বিকেল বেলার রোদকে
গ. পৌষ মাসের ব্যাপ্তিকে
ঘ. ঝিঙে ফুল ফোটার সময়কে
১১. ঝিঙে ফুল জাফরানি বেশ পেয়েছে কখন?
ক. পউষের সন্ধ্যায়
খ. পউষের দুপুরে
গ. পউষের বেলা শেষে
ঘ. পউষের সকালে
১২. ঝিঙে ফুল কবিতাটিতে কোন ঋতু প্রাধান্য পেয়েছে?
ক. বসন্ত খ. শীত
গ. হেমন্ত ঘ. গ্রীষ্ম
১৩. পউষের বেলা শেষে ঝিঙে ফুল কোন বেশে আসে?
ক. স্বর্ণকলি বেশে
খ. খুকুর বেশে
গ. ফিরোজিয়া বেশে
ঘ. জাফরানি বেশে
১৪. ঝিঙে ফুল কবিতায় কাকে সোনামুখ খুকু বলা হয়েছে?
ক. ঝিঙে ফুলকে খ. ফিঙে ফুলকে
গ. দোয়েলকে ঘ. লতিকাকে
১৫. ‘শ্যামলী মায়ের কোল’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. রুক্ষ প্রকৃতিকে খ. রুক্ষ মাঠকে
গ. শ্যামল মাঠকে গ. শ্যামল প্রকৃতিকে
১৬. শ্যামলী মায়ের কোলে কে ঘুমায়?
ক. সোনামুখ পরী খ. সোনামুখ ছেলে
গ. সোনামুখ শিশু ঘ. সোনামুখ খুকু
১৭. কবি ঝিঙে ফুলকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক. মায়ের যত্নে লালিত খোকার
খ. প্রকৃতির কোলে বেড়ে ওঠা স্বর্ণলতার
গ. প্রকৃতির বুকে আদুরে ফুলের
ঘ. মায়ের কোলে সোনামুখ খুকুর
সঠিক উত্তর
ঝিঙে ফুল: ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল