এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
উপন্যাস: কাকতাড়ুয়া
৩৫. বুধাকে দলে নেওয়ার জন্য কে ফজু মিয়াকে বকাবকি করেছিল?
ক. আহাদ মুন্সি খ. মতিউর
গ. শাহাবুদ্দিন ঘ. মিঠু
৩৬. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে ফুটে উঠেছে—
i. স্বদেশপ্রেম
ii. মুক্তিযুদ্ধের চিত্র
iii. পাকসেনাদের বর্বরতার চিত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আশিক যুদ্ধের সময় তার বাবাকে খান-সেনাদের হাতে মরতে দেখে, দেখে অজস্র বাঙালি কী নিদারুণ নিপীড়নের শিকার। সে ফুঁসে ওঠে— প্রতিজ্ঞা করে, হয় মরব, নয়তো খান সেনাদের এ দেশ থেকে তাড়াব।
৩৭. উদ্দীপকের আশিকের সঙ্গে বুধা চরিত্রের অমিল কিসের?
ক. মনের
খ. দুজনেই পিতৃহারা
গ. বুধা এতিম, আশিক এতিম নয়
ঘ. তারা দুজনেই এতিম
৩৮. উদ্দীপকে আশিকের সঙ্গে বুধা চরিত্রের কোন দিক সাদৃশ্যপূর্ণ?
i. দেশের মানুষের প্রতি ভালোবাসা
ii. বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা
iii. পিতার মৃত্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. আধুনিক উপন্যাসের কাল কোনটি?
ক. পনেরো শতক খ. ষোলো শতক
গ. সতেরো শতক ঘ. আঠারো শতক
সঠিক উত্তর
কাকতাড়ুয়া: ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ক
৩৯. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল