পল্লিজননী
২২. ছেলে মাকে না বলে কোথায় গিয়েছিল?
ক. বিলে খ. মাঠে
গ. বনে ঘ. নদীতে
২৩. মায়ের ভাষায় মোসলমানের কোনটি দেখতে নেই?
ক. যাত্রা খ. বায়োস্কোপ
গ. আড়ং ঘ. খেলা
২৪. ‘হুড়ুম’ শব্দ দ্বারা কবি কোনটিকে নির্দেশ করেছেন?
ক. চিড়া খ. খই
গ. ছাতু ঘ. মুড়ি
২৫. যেসব পাখির নাম ‘পল্লিজননী’ কবিতায় এসেছে—
i. দোয়েল, ডাহুক, কানাকুয়ো
ii. কানাকুয়ো, বাদুড়, হুতুম
iii. হুতুম, ডাহুক, বাদুড়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ছেলে জেদি, পড়তে চায় না। কেবল খেলার নেশা, হরেক বায়না। মা ভাবেন, নসু কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে।
২৬. উদ্দীপকের ভাবনাটি পল্লিজননীর কোন পরিচয় মনে করিয়ে দেয়?
ক. ধর্মবোধ খ. ভুল চিকিৎসা
গ. কুসংস্কার ঘ. অতিভাবনা
২৭. যে চরণে উল্লিখিত ভাবের পরিচয় আছে—
i. ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর
ii. যে কথা ভাবিতে পরান শিহরে, তাই ভাসে হিয়া কোণে
iii. মরণের দূত এলে বুঝি হায় হাঁকে মায় দূর দূর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২৮. ‘আড়ং’ শব্দের অর্থ কী?
ক. সমাবেশ খ. হাট
গ. স্থান ঘ. উৎসব
২৯. ‘হর্ষে’ শব্দটি দ্বারা কবি কোনটি বোঝাতে চেয়েছেন?
ক. বেদনা খ. আগ্রহ
গ. উত্তেজনা ঘ. আনন্দ
৩০. পল্লিজননী কবিতায় ‘জোনাকি’ শব্দটি কয়বার ব্যবহার করা হয়েছে?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
আমার পরিচয়
১. আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত?
ক. ১২০০ খ. ১৩০০
গ. ১৪০০ ঘ. ১৫০০
২. ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’— এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. অতীত ঐতিহ্য
খ. সাংস্কৃতিক রূপ
গ. ঐতিহাসিক পটভূমি
ঘ . সাংস্কৃতিক পরিচয়
৩. সৈয়দ শামসুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ২৭ ডিসেম্বর খ. ২৮ ডিসেম্বর
গ. ২৯ ডিসেম্বর ঘ. ৩০ ডিসেম্বর
সঠিক উত্তর
পল্লিজননী: ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. ঘ ৩০. খ
আমার পরিচয়: ১. খ ২. ঘ ৩. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল