এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা ১ম পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
লালসালু
১২. ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. শওকত ওসমান
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
১৩. উপন্যাসের আক্ষরিক অর্থ কী?
ক. বিশেষরূপে উত্থাপন
খ. ঘটনার বিশদ বিবরণ
গ. চরিত্রের ধারাবাহিক বিন্যাস
ঘ. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
১৪. ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু কোনটি?
ক. অতিপ্রাকৃতিক ঘটনা
খ. সাধারণ মানুষের জীবন
গ. গ্রামীণ মানুষের অন্ধত্ব
ঘ. সামাজিক বাস্তবতা
১৫. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক খ. আঞ্চলিক
গ. ঐতিহাসিক ঘ. রোমান্টিক
১৬. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?
ক. গ্রামীণ সমাজ
খ. ধর্মব্যবসা
গ. শ্রেণিদ্বন্দ্ব
ঘ. অস্তিত্বের সংকট
১৭. ‘লালসালু’ উপন্যাসে কার নিজেকে শিকড়ছাড়া বৃক্ষ মনে হয়?
ক. খালেক ব্যাপারীর
খ. মজিদের
গ. মতলুব খাঁর
ঘ. ধলা মিয়ার
১৮. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’—কাদের?
ক. মতিগঞ্জের মানুষের
খ. গারো পাহাড়ের লোকদের
গ. মহব্বত নগরের মানুষদের
ঘ. মধুপুরের অধিবাসীদের
১৯. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?
ক. রূপের মোহে
খ. ভীতি সৃষ্টি করতে
গ. কড়া শাসনে রাখতে
ঘ. মনোভাব বুঝতে
২০. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?
ক. আমেনা খ. জামিলা
গ. ফাতেমা ঘ. রহিমা
২১. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?
ক. পীর সাহেবের আগমনে
খ. জামিলাকে শাসন করতে ব্যর্থ হলে
গ. আমেনা বিবি অবিশ্বাস করায়
ঘ. মাজারে সালু কাপড়ের বিবর্ণতা দেখে
২২. ‘লালসালু’ উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে?
ক. রহিমার খ. আমেনার
গ. জমিলার ঘ. হাসুনির মা
সঠিক উত্তর
লালসালু: ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. খ ২২. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল