বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক: বহিপীর

৮. হাতেম আলি সম্পর্কে বলা যায়—

i. বয়স পঞ্চাশের মতো

ii. মুখে চিন্তার ছাপ

iii. কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. হাতেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ পেয়েছে—

i. বদমেজাজ

ii. অস্থির মতি

iii. মানবীয় মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাবা-মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে জ্যোতি বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে একটি চাকরি নেয়। স্বাধীনভাবে বাঁচতে ও জীবনকে সুন্দর করে সাজাতে সে জীবন সংগ্রামে অংশ নিতে চায়।

১০. উদ্দীপকের জ্যোতির সাথে ‘বহিপীর’ নাটকের তাহেরার সাদৃশ্য পাওয়া যায় কোন দিক থেকে?

ক. চাপিয়ে দেওয়া বিয়ে না করার দিক থেকে খ. পছন্দ করা ছেলে ছিল বলে

গ. চাকরি করার মন-মানসিকতার দিক থেকে

ঘ. সাহসিকতার দিক থেকে

১১. উভয়ের বাড়ি থেকে চলে যাওয়ার কারণ হিসেবে বলা যায়—

i. বিয়েতে তাদের অভিমত নেওয়া হয়নি বলে

ii. ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের কারণে

iii. পাত্র বয়স্ক ছিল বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

নাটক: বহিপীর: ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক