নাটক: বহিপীর
৩৬. তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
ক. লজ্জা খ. পীরপ্রীতি
গ. বাস্তবজ্ঞান ঘ. সাহস
৩৭. তাহেরার মতে পীর সাহেব কেমন লোক?
ক. বুদ্ধিমান খ. প্রবঞ্চক
গ. যুক্তিবাদী ঘ. আত্মবিশ্বাসী
৩৮. বহিপীর কোন শর্তে জমিদারকে টাকা কর্জ দিতে রাজি হয়?
ক. তাহেরার ভরণ-পোষণ দিতে হবে
খ. হাশেমকে তাহেরার জীবন থেকে সরে যেতে হবে
গ. তাহেরাকে তার সঙ্গে ফিরে যেতে হবে
ঘ. তাহেরাকে তার কথা বোঝাতে হবে
৩৯. ‘আমি কি বকরি ঈদের গরু-ছাগল নাকি?’ তাহেরার উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আনন্দ খ. ঘৃণা
গ. অভিমান ঘ. প্রতিবাদ
৪০. ‘বহিপীর’ নাটকে প্রকাশ পেয়েছে—
ক. ধর্মান্ধতা খ. সামাজিক সংকট
গ. মানবিক মূল্যবোধের প্রতি ধিক্কার
ঘ. পীরের উদারতা
৪১. নাটকের প্রাণ বলতে কোনটিকে বোঝায়?
ক. অঙ্ক খ. সংলাপ
গ. কাহিনি ঘ. চরিত্র
৪২. বাংলা নাট্যাঙ্গনে প্রথম আধুনিক নাট্যকার কে?
ক. রামনারায়ণ
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর
নাটক: বহিপীর: ৩৬. ঘ ৩৭. ক ৩৮. গ ৩৯. ঘ ৪০. ক ৪১. খ ৪২. গ