বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর দিনগুলো

১. শেখ মুজিবের খুব খারাপ লাগার কারণ কী?

ক. শারীরিক অসুস্থতা

খ. মহিউদ্দিনের নামে স্লোগান না হওয়ায়

গ. রাষ্ট্র স্লোগান না দেওয়া

ঘ. জেল কর্তৃপক্ষের আচরণ

২. শেখ মুজিবুর রহমান চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিলেন কেন?

ক. ক্ষুধায় খ. জ্ঞান না থাকায়

গ. শারীরিক দুর্বলতায় ঘ. বুদ্ধি লোপ পাওয়ায়

৩. ২১ ফেব্রুয়ারি কোন জাতির ঐতিহ্যের সঙ্গে জড়িত?

ক. বাঙালি খ. ভারতীয়

গ. পাকিস্তানি ঘ. ইংরেজ

৪. ২১ ফেব্রুয়ারিতে শহিদ হওয়াদের মধ্যে নিচের কোন নামটি অন্তর্ভুক্ত?

ক. কামাল খ. জালাল

গ. মানিক ঘ. রফিক

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

কামাল উদ্দিন একজন রাজনৈতিক নেতা। দেশের কল্যাণে তিনি যেকোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকেন। তাই তো একবার তার এলাকায় ভূমি অফিসে ব্যাপক দুর্নীতি হলে তিনি তা রোধে আমরণ অনশন ঘোষণা করেন।

৫. উদ্দীপকের কামাল উদ্দিনের সঙ্গে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক. শহীদ সাহেব

খ. খান সাহেব ওসমান আলী

গ. শেখ মুজিবুর রহমান

ঘ. মহিউদ্দীন

৬. এরূপ সাদৃশ্যের যৌক্তিকতা—

ক. স্বীয় ভাবমূর্তি উজ্জ্বল করা

খ. স্বীয় স্বার্থরক্ষা

গ. দলের স্বার্থে কাজ করা

ঘ. দাবি আদায়ে কৌশলী হওয়া

৭. শেখ মুজিবুর রহমানকে নিতে কারা প্রস্তুত হয়ে এসেছিল?

ক. সেনাবাহিনী খ. বিডিআর

গ. ইপিআর ঘ. আর্মড পুলিশ

৮. নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়ত?

ক. ১০টা খ. ১১টা

গ. ১২টা ঘ. ১টা

সঠিক উত্তর

বায়ান্নর দিনগুলো: ১.খ ২. গ ৩.ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. খ