বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাস বন্ধু

১. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে

গ. ১৯০৬ সালে ঘ. ১৯০৭সালে

২. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে

গ. ১৯৭৯ সালে ঘ. ১৯৮০ সালে

৩. সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোথায়?

ক. আফগানিস্তানে খ. পাকিস্তানে

গ. ভারতে ঘ. বাংলাদেশে

৪. কত সালে সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?

ক. ১৯৬১ সালে খ. ১৯৬২

গ. ১৯৬৩ ঘ. ১৯৬৪

৫. সৈয়দ মুজতবা আলীর সঙ্গে সম্পৃক্ত–

i. শান্তিনিকেতন ii. বিশ্বভারতী

iii. ঢাকা বিশ্ববিদ্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

ক. মৌলভীবাজারে খ. সিলেট

গ. হবিগঞ্জ ঘ. সুনামগঞ্জ

৭. খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?

ক. দুই মাইল খ. আড়াই মাইল

গ. তিন মাইল ঘ. চার মাইল

সঠিক উত্তর

প্রবাস বন্ধু: ১. ক ২. খ ৩.ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা