বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি, বর্ণ, সন্ধি
১৯. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়?
ক. খ্ খ. ল্ গ. ট্ ঘ. থ্
২০। অ বা আ-ধ্বনির পরে ই বা ঈ-ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. এ খ. ঈ গ. উ ঘ. আ
২১. ওপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২২. জিভের সামনের অংশ ওপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৩. জিভের সামনের অংশ ও ওপরের পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. দন্তমূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৪. জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উত্পাদিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৫. জিভের সামনের অংশ ওপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য-দন্তমূলীয় ধ্বনি
২৬. জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. প্রতিবেষ্টিত ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি
২৭. জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. জিহ্বামূলীয় ধ্বনি খ. দন্ত্য ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি
২৮. কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?
ক. জিহ্বামূলীয় খ. দন্ত্য
গ. কণ্ঠনালীয় ঘ. তালব্য
২৯. জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?
ক. খ্ খ. ল্ গ. ট্ ঘ. থ্
৩০. কণ্ঠনালীয় ধ্বনি কোনটি?
ক. খ্ খ. ল্ গ. হ ঘ. থ্
৩১. কোনটি সক্রিয় উচ্চারক?
ক. জিভের ডগা খ. দন্তমূল
গ. কোমল তালু ঘ. ওপরের ঠোঁট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনি, বর্ণ, সন্ধি
১৯. খ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. খ ৩০. গ ৩১. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা