বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি, বর্ণ, সন্ধি
৩২। কোনটি নিষ্ক্রিয় উচ্চারক?
ক. জিভের ডগা খ. কোমল তালু গ. কুঞ্চিত জিভের ডগা ঘ. স্বরতন্ত্র
৩৩। মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
৩৪। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কী ধ্বনি বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
৩৫। ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ. শিস ঘ. কম্পিত
৩৬। যে ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয় তাকে কী ধ্বনি বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট গ শিস ঘ. কম্পিত
৩৭। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দু-পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কী ধ্বনি বলে?
ক. পার্শ্বিক খ. স্পৃষ্ট গ. শিস ঘ. কম্পিত
৩৮। অন্তঃস্থ ব্ ও অন্তঃস্থ য়্ কোন জাতীয় ধ্বনি?
ক. পার্শ্বিক খ. নৈকট্যমূলক গ. শিস ঘ. কম্পিত
৩৯। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী?
ক. পার্শ্বিক ধ্বনি খ. তরল ধ্বনি গ. শিস ধ্বনি ঘ. কম্পিত ধ্বনি
৪০। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে সেগুলোকে কী ব্যঞ্জন বলে?
ক. মহাপ্রাণ খ. অল্পপ্রাণ গ. স্বল্পপ্রাণ ঘ. শব্দপ্রাণ
৪১। ঘর্ষণজাত ধ্বনি কোনটি?
ক. প্ খ. র্ গ. ঢ়্ ঘ. শ্
৪২। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
৪৩। বাংলা স্বরবর্ণ কয়টি?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১১টি
৪৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. চিহ্ন গ. ফলা ঘ. প্রতীক
৪৫। বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৩টি খ. ৩৫টি গ. ৩৭টি ঘ. ৩৯টি
৪৬। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৩৭টি খ. ৩৮টি গ. ৩৯টি ঘ. ৪০টি
৪৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. চিহ্ন গ. ফলা ঘ. প্রতীক
৪৮। একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহূত হলে তাকে কী বলে?
ক. দ্বিত্ব ব্যঞ্জন খ. যুক্তব্যঞ্জন
গ. সাধারণ যুক্তব্যঞ্জন ঘ. স্বচ্চ যুক্তব্যঞ্জন
৪৯। ব্যঞ্জনদ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জনসংযোগকে কী বলে?
ক. দ্বিত্ব ব্যঞ্জন খ. যুক্তব্যঞ্জন
গ. সাধারণ যুক্তব্যঞ্জন ঘ. স্বচ্ছ যুক্তব্যঞ্জন
৫০। যুক্তব্যঞ্জন কত প্রকারের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনি, বর্ণ, সন্ধি
৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ক ৪১. ঘ ৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. ক ৪৯. খ ৫০. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা