বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

শব্দ, পদ, শব্দগঠন
১১। কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়?
ক. দাদা খ. মামা গ. উপাচার্য ঘ. খালা
১২। বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৩। পুরুষ কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৪। শ্রোতা পুরুষ কোনটি?
ক. আমি খ. তুমি গ. সে ঘ. তারা
১৫। ‘ইচ্ছুক’-শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
ক. -অক খ. -ইক গ. -উক ঘ. -আক
১৬। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
ক. আকাশ খ. আহার গ. বিকল ঘ. হাতল
১৭। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
ক. যতি খ. কারক গ. বিভক্তি ঘ. প্রকৃতি
১৮। ক্রিয়াপ্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. কৃত্ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয় গ. স্ত্রী প্রত্যয় ঘ. বচন প্রত্যয়
১৯। কৃত্ প্রত্যয়যোগে গঠিত শব্দকে বলে—
ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. তদ্ধিতান্ত শব্দ ঘ. কৃদন্ত শব্দ
২০। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির শব্দকে বলে—
ক. কৃদন্ত শব্দ খ. রূঢ় শব্দ গ. তদ্ধিতান্ত শব্দ ঘ. যৌগিক শব্দ
২১। ‘পঞ্চনদ’ কোন ধরনের শব্দ?
ক. অব্যয়ীভাব সমাস খ. দ্বিগু সমাস
গ. দ্বন্দ্ব সমাস ঘ. মধ্যপদলোপী কর্মধারায়
২২। ‘বালকেরা’ শব্দটি গঠিত হয়েছে—
ক. বিভক্তি যোগে খ. প্রত্যয় যোগে
গ. উপসর্গ যোগে ঘ. সন্ধির সাহায্যে
২৩। ‘কলমটি’ শব্দটি গঠিত হয়েছে—
ক. দ্বিরুক্তির সাহায্যে খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে
গ. প্রত্যয় যোগে ঘ. উপসর্গ যোগে
২৪। ‘আমার জ্বর জ্বর লাগছে’ বাক্যটি গঠিত হয়েছে—
ক. দ্বিরুক্তির সাহায্যে খ. পদাশ্রিত নির্দেশকের সাহায্যে
গ. বিভক্তি যোগে ঘ. সমাসের সাহায্যে
২৫। ‘ষোলো’ সংখ্যাটির ক্রমবাচক রূপক কোনটি?
ক. ১৬ খ. ষষ্টিতম গ. ষোলোই ঘ. ষোড়শ
২৬। চৌদ্দ-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক. চৌদ্দ খ. ১৪ গ. চতুর্দশ ঘ. চৌদ্দই
২৭। কোনটি অঙ্কবাচক সংখ্যা?
ক. ৯ খ. ষষ্ঠ গ. সপ্ত ঘ. আটই
২৮। নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কী যুক্ত করতে হয়?
ক. এক খ. গোটা গ. সপ্তম ঘ. টি
২৯। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা
ক. পাঁচই খ. গোটা গ. সপ্তম ঘ. অষ্ট
৩০। ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক. ত্রয়োদশ খ. পনেরোই গ. উনিশ ঘ. দোসরা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
শব্দ, পদ, শব্দগঠন
১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা