বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ, পদ, শব্দগঠন
৩১। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?
ক. সংস্কৃত খ. ফারসি গ. হিন্দি ঘ. ইংরেজি
৩২। কোনটি পূরণবাচক শব্দ?
ক. কুড়ি খ. দোসরা গ. পঞ্চম ঘ. ২০
৩৩। সংখ্যা কী কাজে লাগে?
ক. পাঠে খ. আহারে গ. খেলায় ঘ. গণনায়
৩৪। তারিখবাচক শব্দ কোনটি?
ক. পয়লা খ. সপ্তদশ গ. এগারো ঘ. পঞ্চদশ
৩৫। বাংলায় সংখ্যাবাচক শব্দের একক কী?
ক. দশক খ. একক গ. এক ঘ. শত।
বাক্যতত্ত্ব
১। যে কাজ করে তাকে কী বলে?
ক. কর্ম খ. কর্তা গ. ক্রিয়া ঘ. উদ্দেশ্য
২। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
৩। যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. হ্যাঁ-বোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৪। বিবৃতিমূলক বাক্য কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ করে যে বাক্য বলা হয় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক
গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৬। যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৭। যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কী বলে?
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য
৮। ‘পিউ সিনেমা দেখতে পছন্দ করে না।’—এটি কোন ধরনের বাক্য?
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক কাজ
৯। ‘সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।’—এটি কোন ধরনের বাক্য
ক. বিস্ময়বোধক বাক্য খ. অনুজ্ঞাবাচক বাক্য
গ. জিজ্ঞাসাবোধক বাক্য ঘ. বিবৃতিমূলক বাক্য।
বাগর্থ
১। দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয় তখন একে কী বলে?
ক. সমশব্দ খ. সমার্থশব্দ গ. বিকল্প শব্দ ঘ. রূপক
২। সমশব্দের অপর নাম কী?
ক. বিকল্প শব্দ খ. সমার্থশব্দ গ. সমোচ্চারিত শব্দ ঘ. রূপক
৩। যেসব শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কী বলে?
ক. বিকল্প শব্দ খ. সমার্থশব্দ গ. সমোচ্চারিত শব্দ ঘ. রূপক।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
শব্দ, পদ, শব্দগঠন
৩১. গ ৩২. গ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. গ।
বাক্যতত্ত্ব
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ।
বাগর্থ
১. ক ২. গ ৩. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা