বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বিরামচিহ্ন
১। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কী ব্যবহার করা হয়?
ক. দাঁড়ি খ. প্রশ্নচিহ্ন গ. বিস্ময় চিহ্ন ঘ. বিরামচিহ্ন
২। দাঁড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়?
ক. এক সেকেন্ড খ. দুই সেকেন্ড
গ. তিন সেকেন্ড ঘ. চার সেকেন্ড
৩। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ. দাঁড়ি ঘ. হাইফেন
৪। সম্বোধন পদের পরে কী বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ. হাইফেন
৫। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কী বসে?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ. হাইফেন
৬। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ. বিন্দু
৭। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কোলন খ. ড্যাশ গ. কমা ঘ. বিন্দু
৮। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ. হাইফেন
৯। ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা?
ক. চট্টগ্রাম খ. বরিশাল গ. সিলেট ঘ. কুমিল্লা
১০। ‘অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়’—এটি কোন জাতীয় বাক্য?
ক. বিস্ময়বোধক খ. বিবৃতিমূলক
গ. অনুজ্ঞাবোধক ঘ. অনুরোধসূচক।

অভিধান
১। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কী বলে?
ক. অভিধান খ. শব্দকোষ গ. শব্দার্থকোষ ঘ. শব্দমালা
২। বাংলা ভাষার অভিধান রচনা করার প্রথম চেষ্টা করেন কে?
ক. রাজা রামমোহন রায় খ. উইলিয়াম কেরি
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ ঘ. মানুএল দা আসসুম্পসাঁউ
৩। বাংলা-পর্তুগিজ ভাষার শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে?
ক. রাজা রামমোহন রায় খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামচন্দ্র বিদ্যাবাগীশ ঘ. উইলিয়াম কেরি
৪। বাংলা-পর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়?
ক. ১৭৪১ খ. ১৭৪২ গ. ১৭৪৩ ঘ. ১৭৪৪
৫। রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?
ক. সরল বাংলা অভিধান খ. বঙ্গভাষাভিধান
গ. ডিকশনারি ঘ. ব্যবহারিক বাংলা অভিধান
৬। ‘বঙ্গভাষাভিধান’ কখন প্রকাশিত হয়?
ক. ১৮১৬ খ. ১৮১৭ গ. ১৮১৮ ঘ. ১৮১৯
৭। অভিধানে শব্দ সাজানোকে কী বলে?
ক. ভুক্তি খ. গ্রহণ গ. অনুপ্রবেশ ঘ. প্রবেশ
৮। অভিধানে ব্যবহূত বর্ণানুক্রমে কোনটি ঠিক
ক. ক আ অ উ খ. উ ঋ ছ অ গ. জ দ র আ ঘ. ও ঔ ং ঃ
৯। যুক্তাক্ষরে বর্ণানুক্রম কোনটি ঠিক?
ক. গদ্ধ ঙ্গ ঙ্ক ঙ্ঘ ঙ্খ খ. ঞ্চ, ট্ট ড্ড ড়্গ ণ্ট
গ. স্ট ন্ড ণ্ঠ ন্ত ন্থ ঘ. ম্প ম্ফ ষ্ণ শ্ম ষ্ক।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিরামচিহ্ন
১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. গ।
অভিধান
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা