বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র খেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ভাষা
১. বাংলা ভাষার আদি উত্স কী?
ক. ইন্দো-চীন মূল ভাষা
খ. আর্য ভাষা
গ. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা
ঘ. পালি ভাষা
২. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?
ক. ৬০০ খ্রিষ্টাব্দ খ. ৬৫০ খ্রিষ্টাব্দ
গ. ৬৮০ খ্রিষ্টাব্দ ঘ. ৭৫০ খ্রিষ্টাব্দ
৩. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল কত?
ক. ৬০০ খ্রিষ্টাব্দ খ. ৬৫০ খ্রিষ্টাব্দ
গ. ৮৫০ খ্রিষ্টাব্দ ঘ. ৯৫০ খ্রিষ্টাব্দ
৪. মানুষের কণ্ঠনিঃসৃত বাগ্ধ্বনি কী হিসেবে গৃহীত?
ক. উচ্চধ্বনি খ. বাগ্যন্ত্র
গ. ভাষা ঘ. শব্দ
৫. মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কী?
ক. উচ্চধ্বনি খ. তালব্যধ্বনি
গ. বাগ্যন্ত্র ঘ. কণ্ঠধ্বনি
৬. বাগ্যন্ত্র-সৃষ্ট সর্বজনবোধ্য ধ্বনিসমষ্টিকে কী বলে?
ক. ভাষা খ. শব্দ
গ. বাক্য ঘ. ধ্বনিবিজ্ঞান
৭. পৃথিবীর সব ভাষাতেই কয়টি রূপ দেখা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৮. বাংলা ভাষা কত হাজার বছরের পুরোনো?
ক. এক হাজার প্রায় খ. দেড় হাজার
গ. দুই হাজার ঘ. আড়াই হাজার
৯. বাংলা ভাষায় যে দুটি রূপ লক্ষ করা যায়, তা কী কী?
ক. লেখ্য ভাষা ও চলিত ভাষা
খ. সাধু ভাষা ও আঞ্চলিক ভাষা
গ. সংস্কৃত ভাষা ও সাধু ভাষা
ঘ. সাধু ভাষা ও চলিত ভাষা
১০. বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ছিল?
ক. প্রমিত ভাষা খ. সাধু ভাষা
গ. তদ্ভব ভাষা ঘ. সংস্কৃত ভাষা
১১. কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্যচর্চা শুরু হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৬০০ খ. ১৬৫০
গ. ১৮০০ ঘ. ১৮৫০
১২. ‘সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি’—কথাটি কে বলেছেন?
ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
ঘ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
১৩. ‘সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহূত বাঙলা ভাষাকে সাধু ভাষা বলে’—সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৪. কোন নদীর তীরবর্তী এলাকায় সর্বজনবোধ্য আদর্শ কথ্যভাষা গড়ে তোলা হয়?
ক. যমুনা খ. গঙ্গা
গ. ব্রহ্মপুত্র ঘ. ভাগীরথী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা