বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র খেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ভাষা
১৫. ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহূত হয় কোন ভাষায়?
ক. সাধু খ. চলিত
গ. আঞ্চলিক ঘ. প্রমিত
১৬. ‘তাহারা পড়িতেছে’— বাক্যটিতে ‘তাহারা’ কোন পদ?
ক. ক্রিয়া খ. বিশেষ্য
গ. অব্যয় ঘ. সর্বনাম
১৭. বাংলা ভাষার উত্পত্তি হয়েছে কোন শতাব্দীতে?
ক. পঞ্চম খ. সপ্তম
গ. নবম ঘ. দশম
১৮. মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি করে?
ক. হাত খ. চোখ
গ. কণ্ঠ ঘ. নাক
১৯. বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহূত হয়?
ক. সাধু ভাষা খ. চলিত ভাষা
গ. আঞ্চলিক ভাষা ঘ. উপভাষা
২০. ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ভাবের খ. অন্তরের
গ. ধ্বনির ঘ. কাজের
২১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. ছবি খ. ইঙ্গিত
গ. শব্দ ঘ. ভাষা
২২. সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
ক. তত্সম খ. বিদেশি
গ. দেশি ঘ. তদ্ভব
২৩. সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক. বিশেষ্য ও বিশেষণ
খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও ক্রিয়া
ঘ. ক্রিয়া ও বিশেষণ
২৪. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. কৃত্রিমতাবর্জিত খ. গুরুগম্ভীর
গ. অবোধ্য ঘ. দুর্বোধ্য
২৫. চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. ক্রিয়াপদের পূর্ণরূপ
খ. তদ্ভব শব্দবহুল
গ. তত্সম শব্দবহুল
ঘ. গুরুগম্ভীর
২৬. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী?
ক. চলিতরীতি খ. সাধুরীতি
গ. আঞ্চলিক রীতি
ঘ. উপভাষা রীতি
২৭. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. কাঠামো অপরিবর্তনীয়
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
গ. আভিজাত্যপূর্ণ
ঘ. কৃত্রিমতাবর্জিত
২৮. সাধু ও চলিতরীতির প্রধান পার্থক্য কোথায়?
ক. বিশেষ্য ও বিশেষণ পদে
খ. সর্বনাম ও ক্রিয়াপদে
গ. অব্যয় ও ক্রিয়াপদে
ঘ. বিশেষ্য ও ক্রিয়াপদে
২৯. ‘মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা।’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ. ডক্টর রামেশ্বর শ’
গ. ডক্টর মুহম্মদ এনামুল হক
ঘ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।
৩০. বর্তমানে সারা পৃথিবীতে কত হাজারের অধিক ভাষা প্রচলিত আছে?
ক. এক হাজারের খ. দেড় হাজারের
গ. দুই হাজারের
ঘ. সাড়ে তিন হাজারের
৩১. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক. লেখ্য ভাষা খ. আঞ্চলিক ভাষা
গ. মৌখিক ভাষা ঘ. কথার ভাষা
৩২. ভাষা বলতে কোনটি বোঝায়?
ক. অর্থবোধক ধ্বনি
খ. অর্থহীন ধ্বনি
গ. ইশারা-ইঙ্গিত ঘ. ছবি
৩৩. ওরা, ওদের—এ দুটি কী?
ক. অব্যয় খ. অব্যয়ের তদ্ভব রূপ
গ. সংক্ষিপ্ত সর্বনাম ঘ. সর্বনাম
৩৪. দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের কী দেখা যায়?
ক. মিল খ. প্রয়োগ
গ. ভিন্নতা ঘ. সাদৃশ্য।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ভাষা
১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. গ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা