বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র খেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ব্যাকরণ
১. ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কী পাই?
ক. বি + অ + কৃ + অন
খ. বি + আ + কৃ + অন
গ. ব্য + অ + কৃ + অন
ঘ. ব্য + আ + কৃ + অন
২. ‘যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. জ্যোতিভূষণ চাকী
ঘ. ডক্টর সুকুমার সেন
৩. ‘যে বইয়ে ভাষার বিচার ও স্বরূপের বিচার ও বিশ্লেষণ আছে, তা-ই ব্যাকরণ।’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. জ্যোতিভূষণ চাকী
খ. ডক্টর সুকুমার সেন
গ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়
৪. সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে কোনটি?
ক. ছন্দ খ. অলংকার
গ. ছন্দ-অলংকার ঘ. ব্যাকরণ
৫. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
ক. ভাষার শৃঙ্খলা
খ. ভাষার উন্নতি
গ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা
ঘ. ভাষার বিশ্লেষণ
৬. ব্যাকরণ এসেছে কখন?
ক. ভাষার আগে
খ. ভাষা সৃষ্টির পরে
গ. ভাষার সৃষ্টির সঙ্গে
ঘ. সাম্প্রতিক কালে
৭. ব্যাকরণের মূল ভিত্তি কী?
ক. ধ্বনি খ. ভাষা গ. ভাব ঘ. বাক্য
৮. সব ভাষায় ব্যাকরণের কয়টি প্রধান বিষয় আলোচনা করা হয়?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৯. ব্যাকরণকে ভাষার কী বলা হয়?
ক. গুরু খ. শৃঙ্খলা
গ. নির্দেশকারী ঘ. অভিধান
১০. ব্যাকরণের জ্ঞান ভাষাকে কী করতে সহায়তা করে?
ক. প্রাঞ্জল খ. নির্ভুল
গ. সুসামঞ্জস্য ও ত্রুটিযুক্ত।
ধ্বনি ও বর্ণ
১. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনবর্ণ ঘ. ধ্বনি
২. কোনো ভাষার ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার যে প্রতীক বা চিহ্ন ব্যবহূত হয় তাকে কী বলা হয়?
ক. বর্ণ খ. শব্দ গ. পদ ঘ. ধ্বনি
৩. কোন ধ্বনি উচ্চারণের সময় শব্দ সৃষ্টি হয়?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪. বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫. ধ্বনিনির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?
ক. শব্দ খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ
৬. মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ২টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
৭. ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী?
ক. জিহ্বামূল খ. অগ্রতালু
গ. পশ্চাত্ দন্তমূল ঘ. ওষ্ঠ
৮. ‘প’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. অগ্র দন্তমূল খ. জিহ্বামূল
গ. অগ্রতালু ঘ. ওষ্ঠ
৯. ‘ঙ’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. তালু খ. ওষ্ঠ্য গ. মূর্ধা ঘ. কণ্ঠ
১০. ক খ গ ঘ ঙ বর্ণগুলোর উচ্চারণস্থান হলো—
ক. অগ্রতালু খ. পশ্চাত্ দন্তমূল
গ. জিহ্বামূল ঘ. অগ্র দন্তমূল
১১. কোনগুলো স্পর্শ ধ্বনি?
ক. অ থেকে ঔ খ. চ থেকে শ
গ. ক থেকে ম ঘ. ট থেকে য়
১২. ধ্বনির মূল উত্স কী?
ক. ফুসফুস খ. স্বরতন্ত্রী
গ. ঠোঁট ঘ. জিহ্বা
১৩. ফুসফুস থেকে আসা বাতাসের আঘাতে কী তৈরি হয়?
ক. বাক্য খ. শব্দ গ. বর্ণ ঘ. ধ্বনি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ব্যাকরণ
১. খ ২. ক ৩. খ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. খ।
ধ্বনি ও বর্ণ
১. ঘ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা