বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র খেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধ্বনি ও বর্ণ
১৪. ধ্বনি তৈরির জন্য কোনটি সহায়তা করে?
ক. ফুসফুস খ. বাগ্যন্ত্র
গ. বর্ণ ঘ. গলনালি
১৫. অ, আ ধ্বনি দুটির নাম কী?
ক. ওষ্ঠাধ্বনি খ. তালব্যধ্বনি
গ. কণ্ঠ্যধ্বনি ঘ. দন্ত্যধ্বনি
১৬. ই, ঈ ধ্বনি দুটির নাম কী?
ক. কণ্ঠাধ্বনি খ. ওষ্ঠ্যধ্বনি
গ. দন্ত্যধ্বনি ঘ. তালব্যধ্বনি
১৭. নিচের কোন দুটি ওষ্ঠ্যধ্বনি?
ক. এ ঐ খ. ও ঔ
গ. এ, ঔ ঘ. উ, ঊ
১৮. নিচের কোনটি মুর্ধন্য ধ্বনি?
ক. ধ খ. জ্ঞ গ. ঋ ঘ. ঔ
১৯. ‘ম’ বর্ণটি কোন বর্গের অন্তর্গত?
ক. ত-বর্গ খ. ক-বর্গ
গ. চ-বর্গ ঘ. প-বর্গ
২০. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
ক. চ ছ জ ঝ ঞ
খ. ট ঠ ড ঢ ণ
গ. ত থ দ ধ ন
ঘ. প ফ ব ভ ম
২১. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. মহাপ্রাণ ধ্বনি
ঘ. শ্বাস ধ্বনি
২২. নাসিক্য ধ্বনি কোনটি?
ক. ঙ, ঞ খ. ন, শ
গ. ঠ, ঞ ঘ. ষ, ঙ
২৩. ত-বর্গের বর্ণ কোনটি?
ক. ট খ. ণ গ. ড ঘ. ন
২৪. নাসিক্য ধ্বনি কোনটি?
ক. ণ, ম খ. ড, ণ
গ. ন, প ঘ. ণ, প
২৫. প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনিগুলোকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
২৬. প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে কী বলে?
ক. অল্পপ্রাণ ধ্বনি
খ. মহাপ্রাণ ধ্বনি
গ. অঘোষ ধ্বনি ঘ. ঘোষ ধ্বনি
২৭. অল্পপ্রাণ ধ্বনি কোনগুচ্ছ?
ক. গ, ঘ, চ খ. ট, ঠ, ড
গ. ক, গ ঙ ঘ. ক ট দ
২৮. স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৯. প্রতি বর্গের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে কী বলে?
ক. ঘোষ ধ্বনি
খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি
ঘ. মহাপ্রাণ ধ্বনি
৩০. ‘ধ-এর উচ্চারণস্থান কোনটি?
ক. দন্তমূল খ. অগ্র দন্তমূল
গ. পশ্চাত্ দন্তমূল ঘ. অগ্রতালু
৩১. ব্যঞ্জনবর্ণ কতটি?
ক. ৩৭টি খ. ৩৯টি
গ. ৩৮টি ঘ. ৪০টি
৩২. কোনটি ঘোষধ্বনি?
ক. ক খ. ত গ. দ ঘ. থ
৩৩. কোনটি উষ্ম ধ্বনি?
ক. অ খ. ক গ. আ ঘ. ষ
৩৪. স্পর্শ ধ্বনি মোট কতটি?
ক. ৫০টি খ. ২৫টি
গ. ১১টি ঘ. ৫টি
৩৫. নিচের কোন দুটি ধ্বনি অন্তঃস্থ ধ্বনি?
ক. শ ও হ খ. ষ ও স
গ. য ও ব ঘ. ন ও ম
৩৬. ‘ন’-এর উচ্চারণস্থান কোনটি?
ক. জিহ্বা মূল খ. দন্ত
গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ
৩৭. কোনগুলো পরাশ্রয়ী ধ্বনি?
ক. ক, খ খ. ঙ, ঞ
গ. ং ঘ. হ শ
৩৮. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
ক. অ খ. আ গ. ই ঘ. ঈ
৩৯. বর্গীয় বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. চার ভাগে খ. পাঁচ ভাগে
গ. ছয় ভাগে ঘ. তিন ভাগে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধ্বনি ও বর্ণ
১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা