বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সন্ধি
১. ‘একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি’—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর মুহম্মদ এনামুল হক
গ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. ডক্টর সুকুমার সেন
২. সন্ধি প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন ঘ. চার ঘ. পাঁচ
৩. তত্সম সন্ধির নিয়ম প্রয়োগ করে ভিন্ন নিয়মে যে সন্ধি করা হয়, তাকে কী বলে?
ক. বিসর্গসন্ধি খ. সংস্কৃতগত সন্ধি
গ. ব্যঞ্জনসন্ধি ঘ. খাঁটি বাংলা সন্ধি
৪. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন
খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন
৫. ‘রাজ্ঞী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রাজ্ + নী খ. রাজ + নি
গ. রাগ + নী ঘ. রাজ্ঞ + নী
৬. এক পদে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. নিত্য সন্ধি
ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
৭. সন্ধির নিয়মানুসারে ক্-এর স্বরধ্বনি থাকলে ক্-স্থানে কী হয়?
ক. গ খ. গ গ. চ্ ঘ. চ
৮. সন্ধির নিয়মানুসারে ট্-এর পর স্বরধ্বনি থাকলে ট্-স্থানে কী হয়?
ক. গ্ খ. ড্ গ. ট ঘ. ঠ্
৯. সন্ধির নিয়মানুসারে পৃ-এর পর স্বরধ্বনি থাকলে প্-স্থানে কী হয়?
ক. প খ. ফ্ গ. ব ঘ. ফ
১০. সন্ধির নিয়মানুসারে ত্-এর পর জ্ কিংবা ঝ্ থাকলে ত্-স্থানে কী হয়?
ক. ত খ. দ গ. জ্জ ঘ. জ
১১. সন্ধির নিয়মানুসারে দ্-এর পর জ্ কিংবা ঝ্ থাকলে দ্-স্থানে কী হয়?
ক. জ্জ খ. জ গ. ত্ ঘ. ত
১২. সন্ধির নিয়মানুসারে ত্ কিংবা দ্-এর পর ড্ কিংবা ঢ্ থাকলে ত্ ও দ্-স্থানে কী হয়?
ক. ত খ. দ গ. ড্ ঘ. ড
১৩. ‘সজ্জন’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সজ+জন খ. সত্+জন
গ. সদ্+জন ঘ. সত্+জন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সন্ধি
১. খ ২. ক ৩. ঘ ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. গ ১১. ক ১২. গ ১৩. খ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা