বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
সন্ধি
১৪.‘পদ্ধতি’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পদ্+হতি খ. পদ+হতি
গ. পত্+হতি ঘ. পত্+হতি
১৫. ‘সঞ্চয়’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সন্+চয় খ. সন+চয়
গ. সম্+চয় ঘ. সম+চয়
১৬. ‘সংস্কার’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সং+স্কার খ. সং+কার
গ. সম্+কার ঘ, সঙ্+কার
১৭. ‘দ্যুলোক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দুঃ+লোক খ. দ্বি+লোক
গ. দিব্+লোক ঘ. দু+লোক
১৮. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দিগ্+অন্ত খ. দিক+অন্ত
গ. দিগ+অস্ত ঘ. দিগ+ন্ত
১৯. ‘সুবন্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সুব+অন্ত খ. সুপ+অন্ত
গ. সুপ+ন্ত ঘ. সু+পন্ত
২০. ‘উচ্ছ্বাস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. উত্+শ্বাস খ. উত্+ছাস
গ. উত্+মাস ঘ. উত্+চ্ছাস
২১. ‘সংবাদ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সং+বাদ খ. স+বাদ
গ, সম্+বাদ ঘ. সহি+বাদ
২২. ‘সন্ধি’-এর সন্ধিবিচ্ছেদ কী?
ক. সম্+ধি খ. সম+ধি
গ. সম্+ন্ধি ঘ. সন্+ধি
২৩. ‘সন্তাপ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সন্+তাপ খ, সম্+তাপ
গ. সং+তাপ ঘ. সোম+তাপ
২৪. ‘বনস্পতি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বনঃ+পতি খ, বনস্+পতি
গ. বন+পতি ঘ. বন+স্পতি।

শব্দ ও পদ
১. বাক্যে ব্যবহূত যে বর্ণ বা বর্ণসমষ্টি বক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাকে কী বলে?
ক. শব্দ বিভক্তি খ. নাম বিভক্তি
গ. বিভক্তি ঘ. প্রযোজ্য কর্তা
২. সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে—এই বাক্যের কোন পদে শূন্য বিভক্তি?
ক. উঠেছে খ. আকাশে
গ. সন্ধ্যায় ঘ. চাঁদ
৩. বিভক্তি কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৪. কারকভেদে শব্দ বিভক্তি কয় প্রকার?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৫. ক্রিয়াপদ ছাড়াও বাক্য হয়—এর উদাহরণ কোনটি?
ক. আকাশে চাঁদ উঠেছে
খ. ভিক্ষুককে ভিক্ষা দাও
গ. আমার যাওয়া হবে না
ঘ. মাঠে মাঠে অজস্র ফসল
৬. ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৭. মূলকর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায়, তখন তাকে কী বলে?
ক. ব্যতিহার কর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. প্রযোজক কর্তা
ঘ. মুখ্য কর্তা
৮. ‘মূষলধারে বৃষ্টি পড়ছে’—বাক্যে ‘বৃষ্টি’ কোন কর্তা?
ক. মুখ্য কর্তা খ. প্রযোজক কর্তা
গ. প্রযোজ্য কর্তা ঘ. ব্যতিহার কর্তা
৯. মূল কর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কোন কর্তা বলে?
ক. প্রযোজক কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা ঘ. মুখ্য কর্তা
১০. ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন’— বাক্যে ‘শিশুকে’ কোন কর্তা?
ক. ব্যতিহার কর্তা খ. প্রযোজ্য কর্তা
গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্য কর্তা
১১. কারক কয় প্রকার?
ক. ৭ প্রকার খ. ৬ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সন্ধি
১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ ২৪. গ।
শব্দ ও পদ
১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. খ ১১. খ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা