বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ গঠন
১. গঠনগত দিক থেকে শব্দ কয় শ্রেণিতে বিভক্ত?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২. প্রধানত কয় উপায়ে শব্দ গঠন করা যায়?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. সাত
৩. ‘বিষাদসিন্ধু’ শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে?
ক. সন্ধির সাহায্যে
খ. প্রত্যয়যোগে
গ. উপসর্গযোগে
ঘ. সমাসের সাহায্যে
৪. ‘অনাবৃষ্টি’ শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে?
ক. উপসর্গযোগে
খ. প্রত্যয়যোগে
গ. সন্ধির সাহায্যে
ঘ. পদ পরিবর্তনের সাহায্যে
৫. ‘পার্বত্য’ শব্দটি কী উপায়ে গঠিত হয়েছে?
ক. সন্ধির সাহায্যে
খ. উপসর্গযোগে
গ. পদ পরিবর্তনের সাহায্যে
ঘ. সমাসের সাহায্যে
৬. ধাতু ও শব্দের উত্তর ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমূহ যুক্ত হইয়া শব্দ প্রস্তুত হয় তাহাদিগকে প্রত্যয় বলে—এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডক্টর মুহম্মদ এনামুল হক
খ. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
গ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. ডক্টর সুকুমার সেন
৭. কৃত প্রত্যয় কয় প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮. শব্দের শুরুতে যুক্ত অংশকে কী বলে?
ক. প্রত্যয় খ. বর্ণ
গ. উপসর্গ ঘ. বিভক্তি
৯. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. প্র খ. অঘা গ. পাতি ঘ. সম
১০. নিচের কোন দুটি তত্সম উপসর্গ?
ক. বে, নি খ. অনা, কদ
গ. অঘা, আব ঘ. অব, উপ
১১. কোনটি সংস্কৃত উপসর্গ?
ক. দর খ. পাতি গ. অনু ঘ. ইতি
১২. ‘অঘা’ শব্দাংশটি কোন প্রকার উপসর্গের উদাহরণ?
ক. সংস্কৃত খ. খাঁটি বাংলা
গ. তত্সম ঘ. বিদেশি
১৩. উপসর্গের কী নেই?
ক. অর্থ দ্যোতনার ক্ষমতা
খ. অর্থবাচকতা
গ. বিভক্তি যুক্ত করার সুযোগ
ঘ. অন্য পদে যুক্ত হওয়ার বিধান
১৪. উপসর্গের কাজ কী?
ক. নতুন অর্থবোধক শব্দ গঠন করা
খ. নতুন বাক্য গঠন করা
গ. বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করা
ঘ. বাক্যের অলংকার বৃদ্ধি করা
১৫. ‘নিমরাজি’ শব্দটির ‘নিম্’ কোন প্রকার উপসর্গ?
ক. আরবি খ. ফারসি
গ. সংস্কৃত ঘ. বাংলা
১৬. ‘নামঞ্জুর’ শব্দটির ‘না’ কোন প্রকার উপসর্গ?
ক. বাংলা খ. সংস্কৃত
গ. আরবি ঘ. ফারসি
১৭. ‘বরখাস্ত’ শব্দটির ‘বর্’ কোন প্রকার উপসর্গ?
ক. বাংলা খ. তত্সম
গ. ফারসি ঘ. আরবি
১৮. ‘গরমিল’ শব্দটির ‘গর্’ কোন প্রকার উপসর্গ?
ক. বাংলা খ. উর্দু
গ. আরবি ঘ. ফারসি
১৯. ‘কারখানা’ শব্দটির ‘কার’ কোন প্রকার উপসর্গ?
ক. ফারসি খ. বাংলা
গ. বিদেশি ঘ. আরবি
২০. ‘খাসমহল’ শব্দটির ‘খাস’ কোন প্রকার উপসর্গ?
ক. আরবি খ. ফারসি
গ. বাংলা ঘ. উর্দু
২১. নিচের কোন দুটি উপসর্গ খাঁটি বাংলা?
ক. অঘা, পাতি খ. প্রতি, অতি
গ. আন, অপ ঘ. ভর, সম্
২২. সংস্কৃত উপসর্গ কোনটি?
ক. অঘা খ. অজ গ. কদ্ ঘ. সম্
২৩. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. আব খ. অনু গ. অব ঘ. অতি
২৪. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. আড় খ. আপ গ. সম ঘ. অব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
শব্দ গঠন
১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. গ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. ক ২৪. ক।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা