বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
শব্দ গঠন
২৫. খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. পরাজয় খ. প্রভাত
গ. নিবারণ ঘ. ভরপেট
২৬. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. অনু খ. উপ গ. পরা ঘ. কদ
২৭. ‘নিলাজ’ শব্দটির ‘নি’ কোন প্রকার উপসর্গ?
ক. বাংলা খ. সংস্কৃত
গ. আরবি ঘ. ফারসি
২৮. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২১টি খ. ২২টি
গ. ২৩টি ঘ. ২৯টি
২৯. বাংলা ভাষায় কয় প্রকার উপসর্গ আছে?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩০. তত্সম উপসর্গের অন্য নাম কী?
ক. বাংলা উপসর্গ
খ. সংস্কৃত উপসর্গ
গ. দেশি উপসর্গ
ঘ. বিদেশি উপসর্গ
৩১. সংস্কৃত উপসর্গ মোট কয়টি?
ক. ১৭টি খ. ১৮টি
গ. ১৯টি ঘ. ২০টি
৩২. ‘পাতি’ কোন প্রকারের উপসর্গ?
ক. তত্সম খ. খাঁটি বাংলা
গ. সংস্কৃত ঘ. বিদেশি
৩৩. ‘অজানা’ শব্দটি কোন উপসর্গজাত শব্দ?
ক. খাঁটি বাংলা খ. তত্সম
গ. বিদেশি ঘ. সব কটি
৩৪. তত্সম উপসর্গ কোনটি?
ক. অজ খ. গর গ. পরা ঘ. পাতি
৩৫. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
ক. প্র খ. রাম গ. কম ঘ. কার
৩৬. কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উভয় ভাষায় পরিলক্ষিত হয়?
ক. প্র, পরা, নি খ. আ, সু, বি, নি
গ. বি, পাতি, নি ঘ. সু, হা, নির
৩৭. কোনটি তত্সম উপসর্গযোগে গঠিত?
ক. নিখোঁজ খ. রামদা
গ. কমজোর ঘ. প্রভাব
৩৮. তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৯. মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা সম্ভব নয়, তাকে কী বলে?
ক. ধাতু খ. উপসর্গ
গ. প্রত্যয় ঘ. প্রকৃতি
৪০. প্রকৃতি কয় প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪১. ‘দর্শনীয়’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দৃশ্য+অনীয় খ. দৃশ্+অনীয়
গ. দর্শন+ঈয় ঘ. দর্শন+ঈয়
৪২. বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
ক. ক্রিয়ামূল খ. ধাতু
গ. প্রকৃতি ঘ. প্রাতিপদিক।
বাক্য
১. একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২. ছুটিতে ঢাকা তারা ঈদের যাবেন—এতে কোন গুণের অভাবে বাক্য হয়নি?
ক. আকাঙ্ক্ষা খ. শ্রুতিমাধুর্য
গ. যোগ্যতা ঘ. আসত্তি
৩. গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে বন্যা হয়—এতে কোন গুণের অভাবে বাক্য হয়নি?
ক. শ্রুতিমাধুর্য খ. যোগ্যতা
গ. আসত্তি ঘ. আকাঙ্ক্ষা
৪. ক্রিয়া বিশেষণ ক্রিয়ার আগে বসে— এ নিয়মের অধীন বাক্য কোনটি?
ক. কাল স্কুল বন্ধ ছিল
খ. আমি বুধবার ঢাকা যাব
গ. মামুন নীরবে বই পড়ছে
ঘ. রানা ডুকরে কাঁদছে।
৫. বাক্যে কর্ম থাকলে ক্রিয়া বিশেষণ কর্মের আগে বসে—এ নিয়মের অধীনে বাক্য কোনটি?
ক. রানা দ্রুত হাঁটছে
খ. আমি খাইনি
গ. আকাশে কী দেখছ
ঘ. মামুন নীরবে বই পড়ছে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
শব্দ গঠন
২৫. ঘ ২৬. ঘ ২৭. ক ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. খ ৩৭. ঘ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. খ ৪২. ঘ।
বাক্য
১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. ঘ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা