বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বিরামচিহ্ন
৮। কোনটিতে সেমিকোলনের যথাযথ ব্যবহার হয়েছে?
ক. আশ্চর্য; আমার কথা শুনলে না
খ. লোকটি ধনী; কিন্তু কৃপণ
গ. মন্তব্য; নিষ্প্রয়োজন
ঘ. পোড়া কপাল; এত কিছু দেখতে হলো
৯। নিচের কোনটিতে বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?
ক. আশ্চর্য, আমার কথা শুনল না!
খ. আশ্চর্য! আমার কথা শুনলে না।
গ. আশ্চর্য, আমার কথা শুনলে না।
ঘ. আশ্চর্য, আমার কথা শুনলে না?
১০। কোলন ড্যাশের বিরতিকাল কত?
ক. ১ বলার দ্বিগুণ
খ. এক সেকেন্ড
গ. থামার প্রয়োজন নেই
ঘ. এক উচ্চারণে যে সময় লাগে
১১। কোনটির বিরতিকাল কোলন ড্যাশের বিরতিকালের সমান?
ক. কমা খ. হাইফেন
গ. সেমিকোলন ঘ. কোলন
১২। কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন আছে?
ক. ইলেক খ. হাইফেন
গ. বন্ধনী চিহ্ন
ঘ. উদ্ধরণ চিহ্ন
১৩। কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
ক. কমা খ. দাঁড়ি
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
১৪। বিস্ময় চিহ্ন কোনটি?
ক. ? খ. ! গ. “ ” ঘ. ;
১৫। কোন বিরামচিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?
ক. কমা খ. হাইফেন
গ. সেমিকোলন ঘ. কোলন
১৬। কোন বিরামচিহ্নটির বিরতিকাল নেই?
ক. কমা খ. কোলন
গ. উদ্ধরণ চিহ্ন ঘ. হাইফেন
১৭। কোন বিরামচিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই?
ক. কমা খ. উদ্ধরণ চিহ্ন
গ. ইলেক ঘ. কোলন
১৮। বাক্যে সম্বোধন নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. হাইফেন
গ. কোলন ঘ. কমা
১৯। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন খ. কমা
গ. দাঁড়ি ঘ. লোপ চিহ্ন
২০। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোনটি ব্যবহূত হয়?
ক. বিস্ময় চিহ্ন
খ. পূর্ণচ্ছেদ
গ. সেমিকোলন
ঘ. হাইফেন
২১। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. সেমিকোলন খ. কোলন
গ. ড্যাশ ঘ. হাইফেন
২২। আবেগ প্রকাশের জন্য বাক্যে কোন চিহ্ন বসে?
ক. কমা খ. কোলন
গ. প্রশ্নবোধক
ঘ. বিস্ময়সূচক
২৩। একটি অপূর্ণ বাক্যের পরে একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে?
ক. ড্যাশ খ. কোলন
গ. সেমিকোলন ঘ. পূর্ণচ্ছেদ
২৪। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি খ. কোলন
গ. কমা ঘ. ড্যাশ
২৫। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ক. কমা খ. কোলন ড্যাশ
গ. সেমিকোলন ঘ. ড্যাশ
২৬। সমার্থ ও বিপরীতার্থ শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
ক. কোলন খ. ড্যাশ
গ. কোলন ড্যাশ
ঘ. হাইফেন
২৭। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়?
ক. ইলেক খ. ড্যাশ
গ. কোলন ঘ. হাইফেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিরামচিহ্ন
৮. ঘ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. খ ২৬. ঘ ২৭. ঘ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা