বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বানান
১। বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ায় প্রক্রিয়াই হচ্ছে—
ক. ধ্বনি খ. বর্ণ
গ. শব্দ ঘ. বানান
২। কতকগুলো তত্সম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়—এর উদাহরণ কোনটি?
ক. বর্ষণ খ. আকর্ষণ
গ. শোষণ ঘ. পণ্য
৩। কতকগুলো তত্সম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়—এর উদাহরণ কোনটি?
ক. মুদ্রণ খ. বিশ্রণ
গ. নগণ্য ঘ. মসৃণ
৪। কতকগুলো তত্সম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়—এর উদাহরণ কোনটি?
ক. লবণ খ. পণ্ডিত
গ. ভাষণ ঘ. ভূষণ
৫। কতকগুলো তত্সম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়—এর উদাহরণ কোনটি?
ক. বর্ণ খ. পুণ্য
গ. চরণ ঘ. ঘর্ষণ
৬। ঋ বা ঋ-কারের পরে দন্ত্য-স-এর পরিবর্তে মূর্ধন্য-ষ ব্যবহূত হয়—এর নিয়মের ব্যতিক্রম শব্দ কোনটি?
ক. কৃষক খ. কৃষ্ণ
গ. তৃষ্ণা ঘ. কৃশ
৭। ঋ বা ঋ-কারের পরে দন্ত্য-স-এর পরিবর্তে মূর্ধন্য-ষ ব্যবহূত হয়—এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. ঋষি খ. কৃষাঙ্গ
গ. কৃশাণু ঘ. কৃষাণ
৮। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়—এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. পর্ষদ খ. আদর্শ
গ. চিকীর্ষা ঘ. বর্ষণ
৯। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়—এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. পরামর্শ খ. মহর্ষি
গ. বিমর্ষ ঘ. বর্ষণ
১০। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ (র্ )-এর পরে মূর্ধন্য-ষ হয়—এ নিয়মের ব্যতিক্রম কোনটি?
ক. আকর্ষণ খ. বর্ষণ
গ. মুমূর্ষু ঘ. দর্শন।

শব্দার্থ
১। ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. শান্ত খ. অন্ত
গ. সান্ত ঘ. নিরন্ত
২। ‘আকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. সাকার খ. নিরাকার
গ. বিকার ঘ. অপকার
৩। ‘অর্পণ’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. গৃহীত খ. অবতরণ
গ. সারণি ঘ. গ্রহণ
৪। ‘উত্কর্ষ’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. উত্কৃষ্ট খ. অপকৃষ্ট
গ. নিকৃষ্ট ঘ. অপকর্ষ
৫। ‘অনুরাগ’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. অনুরাগী খ অনুরক্ত
গ. বিরাগ ঘ. বিরাগভাজন
৬। জ্ঞানী-গুণীর কথা সবারই মেনে চলা উচিত—এ বাক্যে ‘কথা’ কী কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. প্রসঙ্গ খ. অনুরোধ
গ. উপদেশ ঘ. অঙ্গীকার
৭। আমার পক্ষে তোমার কথা রাখা সম্ভব নয়—এ বাক্যে ‘কথা’ অর্থে ব্যবহূত হয়েছে?
ক. উদ্দেশ্য খ. উপদেশ
গ. অনুরোধ ঘ. আদেশ
৮। দায়িত্বহীনতার জন্য তার কাজটি গেছে—এ বাক্যে ‘কাজ’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. টাকাকড়ি খ. সুফল
গ. চাকরি দেওয়া ঘ. চাকরি
৯। কাপড়টির রং একেবারেই কাঁচা—এ বাক্যে ‘কাঁচা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. অপটু খ. অসিদ্ধ
গ. অস্থায়ী ঘ. অপক্ব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বানান
১. ঘ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ।
শব্দার্থ
১. গ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. গ।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা