বাংলা ২য় পত্র
সমাসপ্রিয় ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী, আজকে উপস্থাপনা করছি সমাসের অংশ নিয়ে আলোচনা। অব্যয়ীভাব সমাসপ্রশ্ন: অব্যয়ীভাব সমাস কাকে বলে? কী কী অর্থে সাধারণত অব্যয়ীভাব সমাস হয় আলোচনা করো।উত্তর: অব্যয় পদ পূর্বে বসে যে সমাস হয় এবং যাতে অব্যয় পদের বা পূর্বপদের অর্থেরই প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: মরণ পর্যন্ত = আমরণ। জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত ইত্যাদি।অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ ফেলে ব্যাসবাক্যটি রচিত হয়। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস সাধিত হয়। নিচে এর কয়েকটি উদাহরণ দেওয়া হলো: ১. সমীপ্য (নৈকট্য) উপ = কূলের সমীপে = উপকূল।২. বিপসা (পৌনঃপুনিকতা) (প্রতি, অনু)= দিন দিন= প্রতিদিন৩. অভাব (নিঃ = নির) = ভাবনার অভাব = নির্ভাবনা।৪. সাদৃশ্য (উপ) = শহরের সদৃশ = উপশহর।৫. অতিক্রান্ত (উৎ) = বেলাকে অতিক্রান্ত = উদ্বেল৬. ক্ষুদ্র অর্থে (উপ) = গ্রহের ক্ষুদ্র = উপগ্রহ।৭. পশ্চাৎ = পশ্চাৎ গমন = অনুগমন। ইত্যাদি।প্রশ্ন: অব্যয়ীভাব সমাস মাত্রই নিত্য সমাস, প্রাদি সমাসও এর ব্যতিক্রম নয়। আলোচনা করো।উত্তর: নিত্য সমাস: যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং কোনো রীতিমতো ব্যাসবাক্য নেই, তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য দেশ = দেশান্তর।নিত্য সমাস কোনো নির্দিষ্ট সমাস নয়, রীতিমতো ব্যাসবাক্য নেই এ রকম যেকোনো সমাস নিত্য সমাস হতে পারে। যেমন—অব্যয় পদ পূর্বে বসে যে সমাস হয় এবং যাতে অব্যয় পদের অর্থই প্রধানভাবে বোঝায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন কূলের সমীপে = উপকূল। গৃহ গৃহ = প্রতিগৃহ।অব্যয়ীভাব সমাসও নিত্যসমাসবদ্ধ থাকে। কারণ, এর ব্যাসবাক্য কখনো নিজের পদ দ্বারা রচিত হতে পারে না। সুতরাং অব্যয়ীভাব সমাসমাত্রই নিত্য সমাস।প্র, পরা ইত্যাদি উপসর্গ পূর্বপদে বসে কৃদন্ত শব্দের সঙ্গে যে সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। প্রাদি সমাসেরও কোনো রীতিমতো ব্যাসবাক্য নেই, নিত্য সমাসবদ্ধ থাকে। এই দিক দিয়ে প্রাদি সমাসকেও নিত্য সমাসের সঙ্গে এক পর্যায়ভুক্ত ধরা হয়। প্রশ্ন: বাংলা বিভিন্ন সমাস বোঝার উপায় কী?উত্তর: অর্থপ্রধান্যের বিচারে সমাস মূলত চার প্রকার:ক) পূর্বপদের অর্থপ্রধান সমাস= অব্যয়ীভাবখ) পরপদের অর্থপ্রধান সমাস= তৎপুরুষ, কর্মধারয় ও দ্বিগু গ) উভয় পদের অর্থপ্রধান সমাস= দ্বন্দ্ব।ঘ) উভয় পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় অর্থপ্রধান সমাস= বহুব্রীহি।অন্যান্য সমাসসমূহও এদের কোনো না কোনোটির অন্তর্গত। সমাসবদ্ধ পদটির অর্থের প্রাধান্য বিচারে এটা উপরিউক্ত চার শ্রেণীর কোন বিভাগে পড়বে, তা সহজেই বোঝা যায়। সেই প্রধান শ্রেণী ধরে বিশেষ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য চিন্তা করে কোন শাখা শ্রেণীতে পড়ে তা আবিষ্কার করতে হবে।তা ছাড়া প্র, পরা ইত্যাদি উপসর্গ পূর্বপদে থাকলে প্রাদি সমাস, উপসর্গ ভিন্ন অন্য পদ কৃদন্ত পদের পূর্বে থাকলে উপপদ সমাস। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল