বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে ধাতু নিয়ে আলোচনা।১. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটিসঠিক উত্তর: খ. দুটি।২. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়—কী কী ?ক. ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি খ. মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু গ. গম্ ও কঠ্ ধাতু ঘ. স্বয়ংসিদ্ধও মৌলিক ধাতুসঠিক উত্তর: ক. ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি।৩. ক্রিয়াপদের মূল অংশকে কী বলে ?ক. প্রকৃতি খ. ধাতু গ. যতি ঘ. উক্তিসঠিক উত্তর: খ. ধাতু।৪. যা দিয়ে ক্রিয়ার ভাবটি প্রকাশিত হয় তাকে কী বলে?ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. ধাতু ঘ. বিভক্তিসঠিক উত্তর: গ. ধাতু।৫. শব্দ বা ধাতুর মূলকে কী বলে?ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. ধাতু ঘ. বিভক্তিসঠিক উত্তর: খ. প্রকৃতি।৬. ধাতুর শেষে কী যুক্ত হলে তা ক্রিয়াপদ হয়?ক. প্রত্যয় খ. অনুসর্গ গ. উপসর্গ ঘ. বিভক্তিসঠিক উত্তর: ঘ. বিভক্তি।৭. ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে কী পাওয়া যায়?ক. প্রত্যয় খ. অনুসর্গ গ. ধাতু ঘ. বিভক্তিসঠিক উত্তর: গ. ধাতু।৮. ক্রিয়া বিভক্তিকে সংস্কৃত ব্যাকরণে কী বলে?ক. অঙ্ খ. বিঙ্ গ. মাঙ্ ঘ. তিঙ্সঠিক উত্তর: ঘ. তিঙ্।৯. গম্, পঠ্, কোন শ্রেণীর ধাতু?ক. নাম ধাতু খ. খাঁটি বাংলা ধাতু গ. সংস্কৃত ধাতু ঘ. ণিজন্ত ধাতুসঠিক উত্তর: গ. সংস্কৃত ধাতু।১০. ধাতু কয় প্রকার?ক. তিন খ. চার গ. ছয় ঘ. আটসঠিক উত্তর: ক. তিন।১১. খাঁটি বাংলা ধাতু কোনটি ?ক. কর খ. ডর্ গ. স্থা ঘ. অঙ্কসঠিক উত্তর: ক. কর্।১২. ‘বাংলা’ সংস্কৃত ও ‘বিদেশি’ বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণী বিভাগ?ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতুসঠিক উত্তর: খ. মৌলিক ধাতু।১৩। কৃ, গম, ধৃ, গঠ, স্থা ইত্যাদি—ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু গ. সংস্কৃত ধাতু ঘ. প্রযোজক ধাতুসঠিক উত্তর: গ. সংস্কৃত ধাতু।১৪. ক্রিয়াপদের অবিভাজ্য মূলকে কী বলে?ক. ক্রিয়ার ধাতু খ. ক্রিয়ার ভাব গ. ক্রিয়ার রূপ ঘ. ক্রিয়ার কালসঠিক উত্তর: ক. ক্রিয়ার ধাতু।১৫. ধাতু বোঝানোর জন্য ধাতুর পূর্বে কোন চিহ্ন ব্যবহার হয়?ক. < খ. > গ.ঘ. /সঠিক উত্তর: গ.১৬. খাঁটি বাংলা ধাতু কোনটি ?ক. অঙ্ক খ. ডর্ গ. আঁক ঘ. কৃৎসঠিক উত্তর: গ. আঁক।১৭. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?ক. হূ খ. হের গ. কহ্ ঘ. টান্সঠিক উত্তর: খ. হের।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল