বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়াপদ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তরের পরবর্তী অংশ ছাপা হলো।২৫. মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন—কোন ক্রিয়ার উদাহরণ?ক. সমাপিকা ক্রিয়া খ. দ্বিকর্মক ক্রিয়া গ. সকর্মক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর: খ. দ্বিকর্মক ক্রিয়া।২৬. যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, তাকে কোন ক্রিয়া বলে।ক. সমাপিকা ক্রিয়া খ. দ্বিকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর: গ. প্রযোজক ক্রিয়া।২৭. মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন—কোন ক্রিয়ার উদাহরণ?ক. সমাপিকা ক্রিয়া খ. দ্বিকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর: গ. প্রযোজক ক্রিয়া।২৮. সাপুড়ে সাপ খেলায়—কোন ক্রিয়ার উদাহরণ?ক. সমাপিকা ক্রিয়া খ. দ্বিকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর: গ. প্রযোজক ক্রিয়া।২৯. একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে কোন ক্রিয়া বলে?ক. যৌগিক ক্রিয়া খ. দ্বিকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর: ক. যৌগিক ক্রিয়া।৩০. সে পাস করে গেল—কোন ক্রিয়ার উদাহরণ?ক. যৌগিক ক্রিয়া খ. দ্বিকর্মক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া সঠিক উত্তর: ক. যৌগিক ক্রিয়া।