বাংলা ২য় পত্র
ক্রিয়ার কালপ্রিয় শিক্ষার্থীরা, আজও তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।৫৫. ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল’—এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ?ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান অতীত কাল গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত কালসঠিক উত্তর: খ. ঘটমান অতীত কাল।৫৬. যে ক্রিয়া কোনো অনির্দিষ্টি অতীত কালে ঘটেছে। তার কালকে কী বলে?ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত কালসঠিক উত্তর: ক. সাধারণ অতীত কাল।৫৭. সাধারণ অতীত কাল নয় কোনটি?ক. খাওয়া হলো খ. সে গেল গ. অপু তখন খেলছিল ঘ. তিনি এলেনসঠিক উত্তর: গ. অপু তখন খেলছিল।৫৮. যে ক্রিয়া পরে ঘটবে, তার কালকে কোন কাল বলে?ক. বর্তমান কাল খ. অতীত কাল গ. ভবিষ্যৎ কাল ঘ. সাধারণ অতীতসঠিক উত্তর: গ. ভবিষ্যৎ কাল।৫৯. সাধারণ ভবিষ্যৎ কালের উদাহরণ কোনটি?ক. মাসুদ আসবে খ. সকালে পড়বে গ. তুমি এসো ঘ. সব কয়টি সঠিকসঠিক উত্তর: ঘ. সব কয়টি সঠিক।৬০. যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে, তা কোন কাল?ক. ঘটমান ভবিষ্যৎ খ. সাধারণ ভবিষ্যৎ গ. পুরাঘটিত ভবিষ্যৎ ঘ. কোনটিই নয়সঠিক উত্তর: ক. ঘটমান ভবিষ্যৎ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল