বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।

শব্দ ও পদ
৮৫। তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ—
ক. মোগলাই খ. লেখা গ. পড়া ঘ. চলা
৮৬। ‘বার্ষিক’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. বার + শিক খ. বর্ষ + ইক
গ. ব + রশিক ঘ. বরষ + ইক
৮৭। ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. সুভগ + য খ. সুভগ + য়
গ. সুভ + গ ঘ. সৌভা + গ্য
৮৮। ‘মানব’—শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. মনু + অ খ. মনু + আ
গ. মানুষ + য ঘ. মানব + অ
৮৯। ‘মোড়ক’—শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মড় + অক খ. মোড় + অক
গ. মুড় + অক ঘ. মুড়ি + অক
৯০। ‘দোলনা’—শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. দুল্ + অনা খ. দুল + আনা
গ. দু + লনা ঘ. দোল + না
৯১। ‘মাতৃ’ শব্দটি কোন পদ?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. সর্বনাম ঘ. ক্রিয়া
৯২। কোন শব্দটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. চীন খ. নারী গ. ইলিশ ঘ. নদী
৯৩। সন্ধির মাধ্যমে গঠিত শব্দ কোনটি?
ক. লেখা পড়া খ. শীতার্ত
গ. রাজপথ ঘ. ঢাকাই
৯৪। মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কী জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক খ. বস্তুবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
৯৫। জনতা, সমিতি, সভা, দল কোন জাতীয় বিশেষ্য?
ক. জাতিবাচক খ. স্থানবাচক
গ. সমষ্টিবাচক ঘ. ব্যক্তিবাচক
৯৬। বিশেষণ পদ প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৯৭। সকল, উভয় কী ধরনের সর্বনাম?
ক. সাকুল্য খ. সাপেক্ষ
গ. নির্দেশক ঘ. অনির্দেশক ণিজন্ত ক্রিয়া
৯৮। প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. সে পড়া বলে গেল খ. সে খেলা করে
গ. মা শিশুকে চাঁদ দেখায়
ঘ. সে বাড়ি আসবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
শব্দ ও পদ
৮৫. ক ৮৬. খ ৮৭. ক ৮৮. ক ৮৯. গ ৯০. ক ৯১. ক ৯২. ক ৯৩. খ ৯৪. ক ৯৫. গ ৯৬. ক ৯৭. ক ৯৮. গ।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা