বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ণত্ব ও ষত্ব বিধান
১০। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না?
ক. ক-বর্গ খ. চ-বর্গ
গ. প-বর্গ ঘ. ত-বর্গ
১১। সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণত্ব বিধান ঘাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। এর উদাহরণ কোনটি?
ক. অনুষঙ্গ খ. যতন
গ. রতন ঘ. ত্রিনয়ন
১২। কোন শব্দে সাধারণত ণত্ব বিধান প্রযোজ্য নয়?
ক. সমাসবদ্ধ শব্দে খ. অব্যয়যুক্ত শব্দে
গ. সন্ধিযুক্ত শব্দে ঘ. প্রত্যয়যুক্ত শব্দে

১৩। খাঁটি বাংলা ভাষায় সাধারণ কোন ধ্বনির ব্যবহার নেই?
ক. দন্ত্য-ন ধ্বনি খ. তালব্য-শ ধ্বনি
গ. স্বরধ্বনি ঘ. মূর্ধন্য-ষ ধ্বনি
১৪। কোন বানানটি শুদ্ধ?
ক. মাষ্টার খ. পোশাক
গ. জিনিষ ঘ. পোষ্ট অফিস
১৫। কোন বানানটি সঠিক?
ক. বিষন্য খ. বিষন্ন গ. বিষণ্ন ঘ. বিসন্ন
সন্ধি
১। সন্ধি কী?
ক. পদের মিলন খ. শব্দের মিলন
গ. বর্ণের মিলন ঘ. বাক্যের মিলন
২। কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক. শব্দের মিলন খ. বর্ণের মিলন
গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন
ঘ. শব্দ মাধুর্য সম্পাদন
৩। সন্ধির প্রধান সুবিধা কী?
ক. পড়ার সুবিধা খ. লেখার সুবিধা
গ. উচ্চারণের সুবিধা ঘ. শোনার সুবিধা
৪। যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে কিসের বিধান নেই?
ক. সমাসের খ. প্রত্যয়ের
গ. সন্ধির ঘ. বচনের
৫। তত্সম সন্ধি কয় প্রকার?
ক. তিন খ. দুই গ. চার ঘ. পাঁচ
৬। কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক. তত্সম সন্ধি খ. বাংলা সন্ধি
গ. স্বরসন্ধি ঘ. ব্যঞ্জনসন্ধি
৭। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?
ক. ব্যঞ্জন সন্ধি খ. বিসর্গ সন্ধি
গ. অনুস্বার ঘ. স্বরসন্ধি
৮। কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. কাঁচা + কলা = কাঁচাকলা
খ. নাতি + বৌ = নাতবৌ
গ. বদ্ + জাত = বজ্জাত
ঘ. রুপা + আলি = রুপালি
৯। ‘বিদ্যালয়’ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয় খ. বিদ্যা + অলয়
গ. বিদ + আলয় ঘ. বিদ্যা + আলয়
১০। ‘মহেন্দ্র’-এর সন্ধি কোনটি?
ক. মহে + ইন্দ্র খ. মহা + ইন্দ্র
গ. মাহা + ঈন্দ্র ঘ. মহ + ইন্দ্র
১১। ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ—
ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা
গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা
১২। ‘শীতার্ত, শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত
১৩। ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত + এক খ. মত + ঐক্য
গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ
১৪। ‘রবীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র
গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র
১৫। ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ—
ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ
গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ
১৬। ‘অন্বেষণ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অন্ব + এষণ খ. অনু + এষণ
গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ
১৭। ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা + অক খ. গৈ + অক
গ. গায় + ক ঘ. গা + য়ক
১৮। ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ—
ক. গব + এষণা খ. গো + এষণা
গ. গো + ষণা ঘ. গ + বেষণা
১৯। ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. না + ই খ. নো + ইক
গ. না + বিক ঘ. নৌ + ইক
২০। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
২১। ব্যঞ্জনসন্ধি কত প্রকার?
ক. কোনো প্রকারভেদ নেই খ. দুই প্রকার
গ. তিন প্রকার খ. চার প্রকার
২২। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
ক. বিষমীভবন খ. সমীভবন
গ. অসমীকরণ ঘ. স্বরসংগতি
২৩। হলন্ত ধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত হলে স্বরধ্বনিটি কী হয়?
ক. দ্বিত্ব হয় খ. সংক্ষিপ্ত হয়
গ. লুপ্ত হয় ঘ. লুপ্ত হয় না
২৪। স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?
ক. স্বরধ্বনি দ্বিত্ব হয়
খ. ব্যঞ্জনধ্বনি লোপ হয়
গ. ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়
ঘ. স্বরধ্বনি লোপ হয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ণত্ব ও ষত্ব বিধান
১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. গ।
সন্ধি
১. গ ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. গ।
শিক্ষক , বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা