
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বচন
৬। যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাত্ বহু সংখ্যার ধারণা হয়, তাকে— বলে।
ক. একবচন খ. বহুবচন
গ. প্রাণিবাচক বহুবচন ঘ. বাংলায় বহুবচন
৭। কোন দুটি পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. সর্বনাম ও ক্রিয়া
গ. বিশেষ্য ও সর্বনাম ঘ. ক্রিয়া ও অব্যয়
৮। সর্বনামের বহুবচন কোনটি?
ক. তোমরা খ. ফুলদল
গ. মেঘমালা ঘ. দ্বীপপুঞ্জ
৯। কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহূত হয়েছে?
ক. বাগানে ফুল ফুটেছে খ. মানুষ মরণশীল
গ. আকাশে চাঁদ উঠেছে ঘ. বনে বাঘ আছে
১০। কোনটি বিশেষ্যর একবচন নির্দেশ করে?
ক. টি খ. গুলি গ. রা ঘ. পাল
১১। সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি খ. প্রাকৃত
গ. সংস্কৃত ঘ. খাঁটি বাংলা
১২। প্রাণিবাচক বহুবচন কোনটি?
ক. মেঘমালা খ. গল্পগুচ্ছ
গ. রচনাবলি ঘ. শিক্ষকেরা
১৩। ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহূত হয়?
ক. প্রাণিবাচক খ. সমষ্টিবাচক গ. ইতর প্রাণিবাচক
ঘ. প্রাণী ও অপ্রাণিবাচক
১৪। কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
ক. অজস্র লোক খ. লাল লাল ফুল
গ. দেখে দেখে যেও ঘ. বাগানে ফুল ফুটেছে
১৫। ‘লাল লাল ফুল’—এখানে কোন কোন পদ যোগে বহুবচন হয়েছে?
ক. বিশেষ্য ও বিশেষ্য খ. বিশেষণ ও বিশেষণ
গ. বিশেষ্য ও বিশেষণ ঘ. বিশেষণ ও বিশেষ্য
১৬। খাঁটি বাংলা শব্দের বহুবচনে কোন প্রত্যয়ের ব্যবহার বহুল প্রচলিত?
ক. গণ খ. সব গ. গুলো ঘ. সমূহ।
পদাশ্রিত নির্দেশক
১। পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
ক. প্রথমে খ. মাঝে
গ. শেষে ঘ. কোথাও না
২। পদাশ্রিত নির্দেশক-এর অপর নাম—
ক. অনন্বয়ী অব্যয় খ. পদাশ্রিত অব্যয়
গ. পদান্বয়ী অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়
৩। যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায়, তাকে কী বলে?
ক. সংখ্যা খ. পদাশ্রিত নির্দেশক গ. লিঙ্গ ঘ. উপসর্গ
৪। পদাশ্রিত নির্দেশক কিসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?
ক. বচনের খ. ব্যক্তি বা বস্তুর গ. সংখ্যার ঘ. পদের
৫। বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়—
ক. A কে খ. An কে গ. The কে ঘ. A, An ও The কে
৬। পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
ক. ক্রিয়া খ. বাক্য গ. বচন ঘ. অর্থ
৭। — পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?
ক. বচনভেদে খ. লিঙ্গভেদে
গ. অর্থভেদে ঘ. কারকভেদে
৮। ‘সারাটি বিকেল ওর অপেক্ষায় বসে আছি’—এখানে ‘টি’ কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. অর্থপূর্ণভাবে খ. দ্ব্যর্থহীনভাবে
গ. সার্থকভাবে ঘ. নিরর্থকভাবে
৯। ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’— এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করছে?
ক. নিরর্থক ভাব খ. অনির্দিষ্টতা
গ. নির্দিষ্টতা ঘ. সামান্যতা
১০। সেটাই ছিল আমার প্রিয় কলম। বাক্যটিতে পদাশ্রিত নির্দেশক কী প্রকাশে ব্যবহূত হয়েছে?
ক. নির্দিষ্ট খ. অনির্দিষ্টতা গ. সুনির্দিষ্টতা ঘ. নিরর্থকতা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বচন
৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. গ।
পদাশ্রিত নির্দেশক
১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. গ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা