বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

উপসর্গ
১। যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে—
ক. সন্ধি খ. বিভক্তি গ. প্রত্যয় ঘ. উপসর্গ
২। উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
৩। শব্দের আগে বসে কোনটি?
ক. অনুসর্গ খ. উপসর্গ গ. প্রত্যয় ঘ. বিভক্তি
৪। উপসর্গ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক নয়?
ক. উপসর্গ শব্দের অর্থের সংকোচন করে
খ. উপসর্গ শব্দের পরে বসে
গ. উপসর্গ শব্দের অর্থের সম্প্রসারণ করে
ঘ. উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন করে
৫। উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ খ. যতি সংস্থাপন
গ. নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
৬। কোনটি শব্দের আদিতে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে?
ক. অনুসর্গ খ. কর্মপ্রবচনীয় গ. উপসর্গ ঘ. প্রত্যয়
৭। উপসর্গ কী?
ক. ভাষায় ব্যবহূত সর্বনাম
খ. ভাষায় ব্যবহূত ক্রিয়াবাচক শব্দাংশ
গ. ভাষায় ব্যবহূত অব্যয়সূচক শব্দাংশ
ঘ. ভাষায় ব্যবহূত অব্যয়
৮। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি
গ. উপসর্গ ঘ. অনুসর্গ
৯। ‘নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’—কোনটির?
ক. অনুসর্গের ক. বিভক্তির
গ. উপসর্গের ঘ. পদাশ্রিত অব্যয়ের
১০। উপসর্গ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১১। খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি খ. ২১টি গ. ২২টি ঘ. ২৫টি
১২। কোন গুচ্ছের সব কটি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড় খ. পি, নি, বি, সু
গ. অপ, অনা, আন, ইতি, পাতি
ঘ. কু, বি, প্র, নি
১৩। ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
ক. বাংলা খ. সংস্কৃত গ. দেশি ঘ. বিদেশি
১৪। ‘সুনাম’ শব্দের ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক. আরবি খ. ফারসি গ. সংস্কৃত ঘ. বাংলা
১৫। বাংলা উপসর্গ সাধারণ যুক্ত হয়—
ক. বাংলা ধাতুর আগে খ. ক্রিয়ামূলের আগে
গ. সংস্কৃত শব্দের আগে ঘ. বাংলা শব্দের আগে
১৬। তত্সম বা সংস্কৃত উপসর্গ কয়টি?
ক. ১৯টি খ. ২০টি গ. ২১টি ঘ. ২২টি
১৭। কোনটি উপসর্গ?
ক. বিনা খ. দ্বারা গ. হাত ঘ. প্রতি
১৮। কয়টি উপসর্গ বাংলা ও তত্সম উভয়েই পাওয়া যায়?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি
১৯। সু, আ, বি, নি—এ চারটি উপসর্গ কোন প্রকারের?
ক. বাংলা খ. তত্সম
গ. বাংলা ও বিদেশি ঘ. বাংলা ও তত্সম
২০। ‘পরাকাষ্ঠা’ শব্দের ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সম্যক খ. অভাব গ. অল্পতা ঘ. আতিশয্য
২১। বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
ক. পরাকাষ্ঠা খ. পরাভর
গ. পরাক্রান্ত ঘ. পরায়ণ
২২। ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. বিশেষ খ. অভাব গ. গতি ঘ. সাধারণ
২৩। ‘নির্জলা’ শব্দটি কী সাধিত শব্দ?
ক. উপসর্গ খ. সমাস গ. সন্ধি ঘ. প্রত্যয়
২৪। ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
ক. উত্কৃষ্ট খ. আকৃষ্ট গ. নিকৃষ্ট ঘ. বিশিষ্ট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
উপসর্গ
১. ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. গ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮ খ ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা