বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ধাতু
১। ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
ক যতি খ. ধাতু গ. উক্তি ঘ. প্রকৃতি
২। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়—কী কী?
ক. মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
খ. ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
গ. গম্ ও গঠ্ ধাতু ঘ. স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
৩। বাংলা ভাষায় যে কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না, তাদের কী বলে?
ক. ণিজন্ত ধাতু খ. অজ্ঞাতমূল ধাতু
গ. অসম্পূর্ণ ধাতু ঘ. প্রযোজক ধাতু
৪। ধাতু কত প্রকার?
ক. ছয় খ. পাঁচ গ. চার ঘ. তিন
৫। মৌলিক ধাতু কাকে বলে?
ক. যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না
খ. যে ধাতু সংস্কৃত থেকে এসেছে
গ. যে ধাতু ‘আ’ প্রত্যয়যোগে গঠিত হয়
ঘ. যে ধাতু বিদেশি ভাষা থেকে এসেছে
৬। যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক সেগুলোকে বলা হয়—
ক. মৌলিক ধাতু/স্বয়ংসিদ্ধ ধাতু খ. যৌগিক ধাতু
গ. সাধিত ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
৭। মৌলিক ধাতুর অপর নাম কী?
ক. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু খ. ণিজন্তু ধাতু
গ. নামধাতু ঘ. প্রযোজক ধাতু
৮। মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই শ্রেণিতে খ. চার শ্রেণিতে
গ. তিন শ্রেণিতে ঘ. পাঁচ শ্রেণিতে
৯। সাধিত ধাতু কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
১০। বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
ক. সাধিত ধাতু খ. বিদেশি ধাতু
গ. মৌলিক ধাতু ঘ. নাম ধাতু
১১। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি?
ক. বসিয়ে রেখো না খ. কাজটি ভালো দেখায় না
গ. এখনো সাবধান হও ঘ. মেয়েটি গান গাচ্ছে
১২। কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?
ক. প্রযোজক ধাতুর খ. কর্মবাচ্যের ধাতুর
গ. নাম ধাতুর ঘ. সাধিত ধাতুর
১৩। কোনটি সংযোগমূলক ধাতুর উদাহরণ?
ক. ভয় করে খ. এখন যেতে পারো
গ. তিনি বলতে লাগলেন ঘ. তরকারি বাসি হলে টকে
১৪। বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
ক. দুই প্রকার খ. চার প্রকার
গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার
১৫। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক. ভাষা সংক্ষেপণ খ. শব্দের মিলন
গ. নতুন শব্দ গঠন ঘ. বাক্যে অলংকরণ
১৬। শব্দ বা ধাতুর যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. সন্ধি গ. কারক ঘ. সমাস
১৭। নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি?
ক. উক্ত খ. প্রাচ্য গ. প্রত্যয় ঘ. লয়
১৮। যেসব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়নি সেগুলোকে কী বলা হয়?
ক. শব্দমূল খ. ক্রিয়ামূল গ. বিভক্তি ঘ. প্রকৃতি
১৯। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তা—
ক. কারক খ. বিভক্তি গ. যতি ঘ. প্রকৃতি
২০। কৃত্ প্রত্যয়ের প্রকৃতিকে কী বলে?
ক. ধাত খ. ক্রিয়া প্রকৃতি গ. নাম প্রকৃতি ঘ. প্রাতিপদিক
২১। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. স্ত্রী প্রত্যয় খ. কৃত্ প্রত্যয়
গ. সংস্কৃত প্রত্যয় ঘ. তদ্ধিত প্রত্যয়
২২। প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক. + খ. — গ. ┤ ঘ. ╓
২৩। ধাতু বা প্রকৃতি অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম—
ক. উপধা খ. অনুধা গ. ব্যবধা ঘ. শতধা
২৪। কৃত্ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক. ক্রিয়াপদ খ. প্রকৃতি গ. ক্রিয়া প্রকৃতি ঘ. কৃদন্ত পদ
২৫। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?
ক. উপধা খ. গুণ গ. বৃদ্ধি ঘ. ইত্।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ধাতু
১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা