
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পদ-প্রকরণ
১। বিভক্তিযুক্ত শব্দমাত্রকেই কী বলা হয়?
ক. পদ খ. বাক্য গ. সমাস ঘ. সন্ধি
২। পদ প্রধানত কত প্রকার?
ক. পাঁচ খ. দুই গ. চার ঘ. ছয়
৩। পদ কয় প্রকার?
ক. চার খ. পাঁচ (গ. ছয় ঘ. সাত
৪। অব্যয় পদ কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৫। ‘এ এক বিরাট সত্য’—এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহূত হয়েছে?
ক. বিশেষ্য খ. বিশেষণ
গ. অব্যয় ঘ. বিশেষণের বিশেষণ
৬। ‘আপন ভালো পাগলেও বোঝে’—এখানে ‘ভালো’ কোন পদ?
ক. বিশেষণ খ. বিশেষ্য
গ. নির্দিষ্টতাবাচক অব্যয় ঘ. সর্বনাম
৭। অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য—কোন পদ?
ক. বিশেষ্য পদ খ. অব্যয় পদ
গ. ক্রিয়া পদ ঘ. বিশেষণ পদ
৮। বিশেষ্য পদ কয় প্রকার?
ক. চার খ. পাঁচ গ. ছয় ঘ. দশ
৯। ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?
ক. সংজ্ঞাবাচক খ. গুণবাচক
গ. বস্তুবাচক ঘ. সমষ্টিবাচক
১০। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
ক. সমিতি খ. দর্শন গ. বিশ্বনবী ঘ. সকাল
১১। ‘সমিতি’ কোন বিশেষ্যের উদাহরণ?
ক. নামবাচক বিশেষ্য খ. জাতিবাচক বিশেষ্য
গ. সমষ্টিবাচক বিশেষ্য ঘ. গুণবাচক বিশেষ্য
১২। যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব প্রকাশিত হয়, তাকে বলে—
ক. সমষ্টিবাচক বিশেষ্য খ. ভাববাচক বিশেষ্য
গ. গুণবাচক বিশেষ্য ঘ. ভাব বিশেষ্য
১৩। নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ—এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক. গুণবাচক খ. রূপবাচক গ. ভাববাচক ঘ. অবস্থাবাচক
১৪। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, তাকে কী বলে?
ক. ভাব বিশেষণ খ. নাম বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণ ঘ. বিশেষণের বিশেষণ
১৫। ভাব বিশেষণ কয় প্রকার?
ক. তিন প্রকার খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার ঘ. ছয় প্রকার
১৬। বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উত্কর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে,
তখন তাকে বলা হয়—
ক. উপসর্গযুক্ত বিশেষণ খ. বিশেষণের অতিশায়ন
গ. বাক্যের বিশেষণ ঘ. বিশেষণীয় বিশেষণ
১৭। অনেকের মধ্যে একের উত্কর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে?
ক. অপেক্ষা খ. সবচাইতে গ. চাইতে ঘ. অনেক
১৮। বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহূত হয় তা—
ক. নাম বিশেষণ খ. সর্বনাম পদ
গ. ভাব বিশেষণ ঘ. ক্রিয়া বিশেষণ
১৯। পুরুষ কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
২০। ‘পুরুষ’ ব্যাকরণের কিরূপ শব্দ?
ক. প্রাতিপদিক শব্দ খ. প্রতিশব্দ
গ. পারিভাষিক শব্দ ঘ. দ্বিরুক্ত শব্দ
২১। কোন কোন পদে পুরুষ আছে?
ক. বিশেষ্য খ. বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষণ, অব্যয় ঘ. বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া
২২। কোন কোন পদে পুরুষ নেই?
ক. বিশেষ্য ও অব্যয় খ. ক্রিয়া ও অব্যয়
গ. ক্রিয়া ও বিশেষণ ঘ. বিশেষণ ও অব্যয়
২৩। স্বয়ং বক্তা কোন পুরুষ?
ক. নাম খ. প্রথম গ. মধ্যম ঘ. উত্তম
২৪। মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?
ক. তারা খ. আমরা গ. আমি ঘ. তোমরা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদ-প্রকরণ
১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. ঘ২৩. ঘ ২৪. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা