বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পদ-প্রকরণ
২৫। অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলতে গেলে যে সর্বনাম পদ ব্যবহূত হয়, তাকে কী বলে?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ 
গ. নাম পুরুষ ঘ. কোনোটিই নয়
২৬। নামপুরুষের উদাহরণ কোনটি?
ক. সে, তারা খ. তুমি তোমরা
গ. আমি আমরা ঘ. আপনি, আপনারা।
২৭। কোনটি প্রথম পুরুষের উদাহরণ?
ক. তুমি খ. সে
গ. আমি ঘ. তোমরা
২৮। সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কী প্রকাশে ব্যবহূত হয়?

ক. কবিতা প্রকাশে খ. বিনয় প্রকাশে
গ. ভাবভঙ্গি প্রকাশে ঘ. অভিনন্দন প্রকাশে
২৯। উপাস্যের প্রতি সাধারণত কোন সর্বনাম যুক্ত হয়?
ক. তুমি খ. তুই গ. আপনি ঘ. সব কটি
৩০। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
ক. ক্রিয়া পদ খ. অনুক্ত ক্রিয়াপদ
গ. অব্যয় পদ ঘ. সর্বনাম পদ
৩১। বাংলা ভাষায় (উত্স অনুযায়ী) কত প্রকার অব্যয় শব্দ রয়েছে?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৩২। ‘যথা’ কোন ধরনের অব্যয় শব্দ?
ক. বাংলা অব্যয় খ. সংস্কৃত অব্যয়
গ. বিদেশি অব্যয় ঘ. সংকোচক অব্যয়
৩৩। ‘তিনি সত্, তাই সবাই তাঁকে শ্রদ্ধা করে’— এখানে ‘তাই’ কোন সমুচ্চয়ী অব্যয়?
ক. সংযোজক খ. বিয়োজক গ. অনুগামী ঘ. সংকোচ
৩৪। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’— এখানে ‘কিংবা’ শব্দটি কোন অব্যয়?
ক. অনুকার অব্যয় খ. বিয়োজক অব্যয়
গ. সমুচ্চয়ী অব্যয় ঘ. সংযোজক অব্যয়
৩৫। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’— বাক্যের অব্যয়টি কোন শ্রেণিভুক্ত?
ক. সমুচ্চয়ী অব্যয় খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুকার অব্যয় ঘ. অনুসর্গ অব্যয়
৩৬। ‘মরি মরি, কী সুন্দর প্রভাতের রূপ!’— এখানে অনন্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?
ক. যন্ত্রণা খ. বিরক্তি গ. সম্মতি ঘ. উচ্ছ্বাস
৩৭। কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করে?
ক. বাক্যালংকার অব্যয় খ. অনন্বয়ী অব্যয়
গ. অনুকার অব্যয় ঘ. অনুসর্গ অব্যয়
৩৮। অনুসর্গ অব্যয় কত প্রকার?
ক. চার খ. তিন গ. পাঁচ ঘ. দুই
৩৯। অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত?
ক. অনুকার অব্যয় খ. অনন্বয়ী অব্যয়
গ. নিত্যসম্বন্ধীয় অব্যয় ঘ. পদান্বয়ী অব্যয়
৪০। ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—এ বাক্যের অব্যয়টির নাম কী?
ক. অনুসর্গ অব্যয় খ. অনুকার অব্যয়
গ. অনন্বয়ী অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়
৪১। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’—‘টাপুর টুপুর’ কোন পদ?
ক. বিশেষ্য খ. ক্রিয়া গ. অব্যয় ঘ. সর্বনাম
৪২। যেমন কর্ম তেমন ফল।—বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহূত হয়েছে?
ক. নিত্য সম্বন্ধীয় খ. অনুকার গ. অনম্বয়ী ঘ. সমুচ্চয়ী
৪৩। ‘তাকেও আসতে বলেছি।’—এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সম্ভাবনায় খ. স্বীকৃতি জ্ঞাপনে
গ. সংযোগ অর্থে ঘ. হতাশা অর্থে
৪৪। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোনটি অপরিহার্য?
ক. ক্রিয়াপদ খ. বিশেষ্য পদ
গ. অব্যয় পদ ঘ. বিশেষণ পদ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদ-প্রকরণ
২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. ক ৪১. গ ৪২. ক ৪৩. খ ৪৪. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা