বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পদ-প্রকরণ
৪৫। কাল বা পুরুষবাচক ক্রিয়া বিভক্তির সঙ্গে কী যোগ করলে ক্রিয়াপদ গঠিত হয়?
ক. ধাতু খ. প্রকৃতি
গ. প্রত্যয় ঘ. সন্ধি
৪৬। অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি?
ক. বাগানে ফুল ফুটেছে খ. নদীতে নৌকা চলছে
গ. রোদ উঠেছে ঘ. আকাশটা বেশ মেঘলা।
৪৭। দেখা, শোনা কোন পদ?
ক. ক্রিয়া খ. বিশেষ্য
গ. বিশেষণ ঘ. অব্যয়
৪৮। কোন ক্রিয়া ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যত্ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়?
ক. মিশ্র ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া
গ. সমাপিকা ক্রিয়া ঘ. অসমাপিকা ক্রিয়া

৪৯। ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে?
ক. কর্মপদ খ. অব্যয় পদ
গ. সর্বনাম পদ ঘ. ক্রিয়া বিশেষণ
৫০। সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
ক. লোকটি চোখে দেখে না
খ. ছেলেটি কথা বোঝে না
গ. পাখি ওড়ে
ঘ. সে পথে ভিক্ষা করে
৫১। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়?
ক. অপ্রধান কর্ম খ. গৌণ কর্ম
গ. ধাতুর্থক কর্ম ঘ. মুখ্য কর্ম
৫২। ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
ক. মুখ্য কর্ম খ. গৌণ কর্ম
গ. সমধাতুজ কর্ম ঘ. ধাতুর্থক কর্ম
৫৩। বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ওই কর্মপদকে বলে—
ক. দ্বিকর্মক ক্রিয়া খ. গৌণ কর্ম
গ. মুখ্য কর্ম ঘ. সমধাতুজ কর্ম
৫৪। ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
ক. পরোক্ষ কর্ম
খ. প্রযোজক কর্ম
গ. ধাতুর্থক কর্ম
ঘ. প্রযোজ্য কর্ম
৫৫। সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
ক. সমাপিকা ক্রিয়ায়
খ. দ্বিকর্মক ক্রিয়ায়
গ. সকর্মক ক্রিয়ায়
ঘ. অসমাপিকা ক্রিয়ায়
৫৬। কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক. বেশ ঘুমিয়েছি
খ. ছেলেটা কানে শোনে না
গ. ছেলেটা কথা শোনে
ঘ. আমি রাতে খাব না
৫৭। কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
ক. মেয়েটি ফুল তোলে
খ. সে শোনে না
গ. শিশুরা খেলছে
ঘ. আমি পড়ব না
৫৮। কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?
ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া
৫৯। ‘শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন’— বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
ক. ধনাত্মক ক্রিয়া
খ. যৌগিক ক্রিয়া
গ. প্রযোজক ক্রিয়া
ঘ. সমধাতুজ ক্রিয়া
৬০। মূলকর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকে কী বলে?
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজক কর্তা
গ. প্রযোজ্য কর্তা
ঘ. কর্মবাচ্যের কর্তা
৬১। কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তিযোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
ক. দ্বিকর্মক ক্রিয়া খ. মিশ্র ক্রিয়া
গ. নামধাতুর ক্রিয়া
ঘ. অকর্মক ক্রিয়া
৬২। ‘বিদ্যুত্ চমকাচ্ছে।’ কোন ক্রিয়া?
ক. যৌগিক খ. প্রযোজক
গ. নামধাতুর ঘ. মিশ্র
৬৩। কোন ক্রিয়া সম্প্রসারিত বা বিশেষ অর্থ প্রকাশ করে?
ক. যৌগিক ক্রিয়া খ. প্রযোজক ক্রিয়া
গ. নামধাতুর ক্রিয়া ঘ. মিশ্র ক্রিয়া।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদ-প্রকরণ
৪৫. ক ৪৬. ঘ ৪৭. ক ৪৮. গ ৪৯. ক ৫০. ক ৫১. ঘ ৫২. খ ৫৩. ঘ ৫৪. গ ৫৫. গ ৫৬. গ ৫৭. ক ৫৮. গ ৫৯. গ ৬০. গ ৬১. গ ৬২. গ ৬৩. ক।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা