বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

পদ-প্রকরণ
৬৪। ‘সাইরেন বেজে উঠল’—কোন ক্রিয়ার উদাহরণ?
ক. প্রযোজক ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া
গ. নাম ধাতুর ক্রিয়া ঘ. অকর্মক ক্রিয়া
৬৫। যৌগিক ক্রিয়ার গঠনে ‘যা’ ধাতুর ব্যবহারে ‘চা জুড়িয়ে যাচ্ছে’ কোন অর্থের উদাহরণ?
ক. ক্রমশ খ. সমাপ্তি গ. অবিরাম ঘ. সম্ভাবনা
৬৬। ধনাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠিত হয়?
ক. প্রযোজক খ. মিশ্র গ. যৌগিক ঘ. নাম ধাতু
৬৭। ক্রিয়া সংঘটনের ধরন বা রীতিকে কী বলে?
ক. ক্রিয়ার ভাব খ. ক্রিয়ার কাল
গ. ক্রিয়ার বাচ্য ঘ. ক্রিয়ার অনুজ্ঞা
৬৮। ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কী বলে?
ক. কাল খ. ভাব গ. গঠন ঘ. কারক
৬৯। ক্রিয়ার ভাব কত প্রকার?
ক. প্রকারবিহীন খ. দুই প্রকার
গ. তিন প্রকার ঘ. চার প্রকার
৭০। প্রশ্ন জিজ্ঞাসার ক্রিয়ার কোন ভাব হয়?
ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. সাপেক্ষ ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
৭১। ‘আমরা বই পড়ি’—এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ?
ক. সাধারণ নির্দেশক ভাব খ. সাপেক্ষ ভাব
গ. উপদেশাত্মক ভাব ঘ. প্রশ্ন জিজ্ঞাসা ভাব
৭২। নির্দেশক ভাবের ক্রিয়া থাকে কোন ধরনের বাক্যে?
ক. প্রার্থনামূলক খ. প্রশ্নবোধক
গ. আদেশমূলক ঘ. বিস্ময়সূচক
৭৩। সাধারণ ঘটনা বর্ণনা করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের যে ভাব হয়, তা—
ক. ক্রিয়ার ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. নির্দেশক ভাব ঘ. সাপেক্ষ ভাব
৭৪। আদেশ, উপদেশ, নিষেধ—এগুলো ক্রিয়ার—
ক. সাপেক্ষ ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. নির্দেশক ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
৭৫। ‘ভালো করে পড়লে সফল হবে’—এ বাক্যে কী বোঝাতে ক্রিয়ার সাপেক্ষ ভাবের ব্যবহার হয়েছে?
ক. উদ্দেশ্য খ. সম্ভাবনা
গ. ইচ্ছা ঘ. কামনা
৭৬। ‘তার মঙ্গল হোক।’—বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক. সাপেক্ষ খ. নির্দেশক গ. আকাক্ষা ঘ. অনুজ্ঞা
৭৭। আকাঙ্ক্ষার ভাব কোনটি?
ক. স্বাস্থ্যের প্রতি লক্ষ রেখো খ. মানুষ হও
গ. তুমি আসবে ঘ. বাংলাদেশ চিরজীবী হোক
৭৮। ‘বৃষ্টি আসে আসুক’—বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব
গ. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ঘ. অনুজ্ঞা ভাব
ক্রিয়ার কাল
১। কাল কাকে বলে?
ক. ক্রিয়া সংঘটনের সময়কে খ. যেকোনো সময়কে
গ. কর্তা যা করে তাকে ঘ. ক্রিয়ার কালকে
২। ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে?
ক. ক্রিয়ার ভাব খ. ক্রিয়ার পুরুষ
গ. ক্রিয়ার কাল ঘ. ক্রিয়ার বিভক্তি
৩। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
ক. এক প্রকার খ. দশ প্রকার
গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার
৪। কিসের ভেদে ক্রিয়ার রূপে পার্থক্য দেখা যায়?
ক. প্রয়োগভেদে খ. পুরুষভেদে
গ. বচনভেদে ঘ. অর্থভেদে
৫। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
ক. বচনভেদে খ. পুরুষভেদে
গ. অর্থভেদে ঘ. প্রয়োগভেদে
৬। কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
ক. আপনি খ. সে গ. আমি ঘ. তুমি
৭। মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?
ক. তারা খ. আমরা গ. আমি ঘ. তোমরা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
পদ-প্রকরণ

.
.


ক্রিয়ার কাল
১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. ঘ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা