বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ক্রিয়ার কাল
৮। সম্মানার্থক প্রথম পুরুষের একবচনবাচক রূপ কোনটি?
ক. সে খ. তিনি
গ. তারা ঘ. তাঁরা
৯। যে কাজ শেষ হয়নি, এখনো চলছে, সে কাজ বোঝানোর জন্য কোন কাল ব্যবহূত হয়?
ক. সাধারণ বর্তমান কাল
খ. ঘটমান বর্তমান কাল
গ. নিত্যবৃত্ত বর্তমান কাল
ঘ. পুরাঘটিত বর্তমান কাল

১০। অতীতের স্থলে কখন সাধারণ বর্তমান কাল ব্যবহার করা হয়?
ক. বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে
খ. অনিশ্চয়তা প্রকাশে
গ. স্থায়ী সত্য প্রকাশে ঘ. কাব্যের ভণিতায়
১১। কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয়?
ক. নিত্যবৃত্ত বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. ঘটমান অতীত
ঘ. নিত্যবৃত্ত অতীত
১২। জ্যোত্স্নায় চারদিক ঝলমল করছে। বাক্যের ক্রিয়াটি কোন কাল নির্দেশক?
ক. সাধারণ বর্তমান
খ. ঘটমান বর্তমান
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. নিত্যবৃত্ত বর্তমান
১৩। ‘ভয় পেয়ো না, আমি কালই আসছি’—কোন কালের উদাহরণ?
ক. ঘটমান বর্তমান
খ. ঘটমান অতীত
গ. সাধারণ অতীত
ঘ. পুরাঘটিত বর্তমান
১৪। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।— এ বাক্যটি কোন কালের উদাহরণ?
ক. নিত্যবৃত্ত বর্তমান কালের
খ. ঘটমান বর্তমান কালের
গ. পুরাঘটিত বর্তমান কালের
ঘ. সাধারণ বর্তমান কালের
১৫। ‘এতক্ষণ আমি অঙ্ক করেছি’—বাক্যটি কোন কালের?
ক. পুরাঘটিত অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. নিত্যবৃত্ত বর্তমান
১৬। ‘এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে’, এটি—
ক. নিত্যবৃত্ত অতীত
খ. সাধারণ অতীত
গ. পুরাঘটিত বর্তমান
ঘ. সাধারণ বর্তমান
১৭। নিত্যবৃত্ত অতীতের আরেকটি নাম কী?
ক. সাধারণ অতীত
খ. ঘটমান অতীত
গ. পুরাঘটিত অতীত
ঘ. অভ্যাসসূচক অতীত
১৮। প্রদীপ নিভে গেল—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত
খ. নিত্যবৃত্ত অতীত
গ. ঘটমান অতীত
ঘ. সাধারণ বর্তমান
১৯। অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলা হয়?
ক. নিত্যবৃত্ত অতীত কাল
খ. পুরাঘটিত অতীত কাল
গ. ঘটমান অতীত কাল
ঘ. সাধারণ অতীত কাল
২০। ১৯৭১ সালে এ দেশে ৩০ লাখ লোক মারা গিয়েছিল। —কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত
খ. পুরাঘটিত অতীত
গ. সাধারণ বর্তমান
ঘ. পুরাঘটিত বর্তমান
২১। দুটি অতীত কালের ক্রিয়ার বর্ণনার সংগতি রক্ষার জন্য শেষেরটিতে কোন কাল ব্যবহূত হয়?
ক. সাধারণ অতীত কাল
খ. পুরাঘটিত অতীত কাল
গ. ঘটমান বর্তমান কাল
ঘ. পুরাঘটিত বর্তমান কাল
২২। ‘যা’ ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি?
ক. গিয়াছিল খ. গিয়েছিল
গ. গেল ঘ. যেত
২৩। কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?
ক. অতীত কালে খ. ভবিষ্যত্ কালে
গ. বর্তমান কালে
ঘ. বর্তমান ও ভবিষ্যত্ কালে
২৪। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ব্যবহূত হয়—
ক. বর্তমান কাল খ. ভবিষ্যত্ কাল
গ. নিত্যবৃত্ত অতীত কাল
ঘ. পুরাঘটিত বর্তমান কাল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ক্রিয়ার কাল
৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ক২০. খ ২১. খ ২২. খ ২৩. খ২৪. খ।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা