
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ক্রিয়ার কাল
২৭। ক্রিয়াপদের ভবিষ্যত্ কালের রূপ কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২৮। স্বয়ং বক্তা কোন পুরুষ?
ক. নাম পুরুষ খ. মধ্যম পুরুষ
গ. উত্তম পুরুষ ঘ. তৃতীয় পুরুষ।
২৯। ইতে থাকিবে/তে থাকিবে। (করিতে থাকিবে/ করতে থাকবে. সাধারণত কোন পুরুষ?
ক. উত্তম পুরুষ খ. নাম পুরুষ
গ. সর্বনামের পুরুষ ঘ. মধ্যম পুরুষ
৩০। যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যত্ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝালে তাকে কোন কাল বলে?
ক. সাধারণ ভবিষ্যত্ খ. ঘটমান ভবিষ্যত্
গ. পুরাঘটিত ভবিষ্যত্ ঘ. পুরাঘটিত অতীত
৩১। সমাপিকা ক্রিয়া গঠিত হয়—
ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যত্ কালের বিভক্তি যুক্ত হয়ে
খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
গ. ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
ঘ. ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
৩২। কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?
ক. তিনি হয়তো বসে থাকবেন খ. এবার ভাবতে থাক
গ. অনেক কাজ করেছ, এখন বসে থাক
ঘ. তুমি কি এখন বসে থাকবে?
৩৩। গঠন অনুযায়ী সমাপিকা ক্রিয়া কত প্রকার?
ক. ২ প্রকারের খ. ৩ প্রকারের
গ. ৪ প্রকারের ঘ. ৫ প্রকারের
৩৪। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কর্তা কত প্রকার?
ক. বারো প্রকার খ. তিন প্রকার
গ. দুই প্রকার ঘ. ছয় প্রকার
৩৫। তত্সম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. বাহুল্য দোষ খ. দুর্বোধ্যতা
গ. গুরুচণ্ডালী দোষ ঘ. উপমার ভুল প্রয়োগ
৩৬। সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথচলা শুরু করল—এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?
ক. অসমান কর্তা খ. এক কর্তা
গ. প্রযোজক কর্তা ঘ. নিরপেক্ষ কর্তা
৩৭। ‘আজ গেলেও যা কাল গেলেও তা।’ এখানে ‘গেলেও’ ক্রিয়াটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সম্ভাবনার বিকল্প খ. অন্তরতা
গ. বিশেষণ বাচকতা ঘ. সাপেক্ষতা
৩৮। ‘বৃষ্টিতে ভিজলে সর্দি হবে’—কী বোঝাতে ‘লে’ বিভক্তি ব্যবহূত হয়েছে?
ক. সম্ভাবনা খ. পরিণতি গ. ক্রিয়া ঘ. বিশেষণ
৩৯। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ‘নিমিত্ত’ অর্থ প্রকাশ করছে?
ক. এখন আমি যেতে চাই খ. এখন ট্রেন ধরতে হবে
গ. পদ্মফুল দেখতে সুন্দর ঘ. মেলা দেখতে ঢাকা যাব
৪০। ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? এই বাক্যে কোন অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে?
ক. বিধি নির্দেশে খ. সম্ভাব্যতা অর্থে
গ. পরিণতি বোঝাতে ঘ. দার্শনিক সত্য প্রকাশে
৪১। ‘খোকা এখন হাঁটতে পারে’—বাক্যে ‘তে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া কী বোঝাতে ব্যবহূত হয়েছে?
ক. জানা খ. সমর্থ গ. সূচনা ঘ. ইচ্ছা
৪২। কোন বাক্যে ‘সামর্থ্য’ বোঝাতে অসমাপিকা ক্রিয়া ব্যবহূত হয়েছে?
ক. খোকা এখন হাঁটতে পারে
খ. মেলা দেখতে ঢাকা যাব
গ. পদ্মফুল দেখতে সুন্দর ঘ. এখন ট্রেন ধরতে হবে
৪৩। কোন বাক্য অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করছে?
ক. পরীক্ষা দিতে ঢাকা যাব
খ. দেখতে দেখতে সে এসে গেল
গ. মেয়েটি গাইতে জানে ঘ. রুমা খেতে ভালোবাসে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ক্রিয়ার কাল
২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. গ ৩১. ক ৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ক ৩৮. খ ৩৯. ঘ ৪০. ঘ ৪১. খ ৪২. ক ৪৩. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা