বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

ক্রিয়ার কাল

.
.

৪৪। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহূত হয়েছে?
ক. জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ
খ. এমন চাওয়া চাইতে নেই
গ. সে আমার দিকে চাইতে থাকে
ঘ. তোমার কী চাইতে ইচ্ছা করে
৪৫। ‘কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল’— এ বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী রূপে ব্যবহূত হয়েছে?
ক. উপসর্গরূপে খ. অনুসর্গরূপে
গ. ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ঘ. প্রকৃতি ও প্রত্যয়রূপে
৪৬। ‘কঞ্চিটি বাঁকিয়ে ধর।’ —কোন ক্রিয়ার উদাহরণ?
ক. প্রযোজক ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া
গ. নামধাতুর ক্রিয়া ঘ. মিশ্র ক্রিয়া
৪৭। যে ক্রিয়ার দুটো কর্মপদ থাকে তাকে বলে—
ক. সকর্মক ক্রিয়া খ. অকর্মক ক্রিয়া
গ. দ্বিকর্মক ক্রিয়া ঘ. সমধাতুজ কর্ম
৪৮। ‘বৃষ্টি থেমে গেল’—যৌগিক ক্রিয়ার কোন অর্থ প্রকাশ করে?
ক. অবিরাম অর্থ খ. ক্রমশ অর্থ
গ. সমাপ্তি অর্থ ঘ. সম্ভাবনা অর্থ
৪৯। নিরন্তরতা অর্থে যৌগিক ক্রিয়া কোনটি?
ক. ঘটনাটা শুনে রাখ খ. তিনি বলতে লাগলেন
গ. ছেলেমেয়েরা শুয়ে পড়ল ঘ. সাইরেন বেজে উঠল
৫০। ‘কষ্টিপাথরে সোনাটা কষে নাও’—বাক্যটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. পূর্ণতা খ. সামর্থ্য গ. পরীক্ষা ঘ. নির্দেশ
৫১। পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে—
ক. কষ্টিপাথরে সোনা কষে নাও খ. আমাকে করতে দাও
গ. এখন ভাবতে থাক ঘ. আমরা পরীক্ষা দিয়ে আসছি
৫২। কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?
ক. তিনি হয়তো বসে থাকবেন
খ. এবার ভাবতে থাক
গ. অনেক কাজ করেছ, এখন বসে থাক
ঘ. তুমি কি এখন বসে থাকবে?

অনুজ্ঞা
১। অনুজ্ঞা কোন কালে ব্যবহূত হয়?
ক. বর্তমান ও ভবিষ্যত্ খ. ভবিষ্যত্ ও অতীত
গ. বর্তমান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত
২। কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই?
ক. বর্তমান খ. অতীত গ. ভবিষ্যত্ ঘ. ঘটমান অতীত
৩। ‘তোমার মঙ্গল হোক’— ক্রিয়া কোন ভাব প্রকাশক?
ক. নির্দেশক খ. অনুজ্ঞাসূচক
গ. সাপেক্ষ ঘ. আকাঙ্ক্ষা প্রকাশক
৪। কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপ আর ধাতুর রূপ এক বা অভিন্ন হয়?
ক. ঘটমান কালের অনুজ্ঞায় ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষে
খ. বর্তমান কালের অনুজ্ঞায় সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে
গ. বর্তমান কালের অনুজ্ঞায় সাধারণ মধ্যম পুরুষে
ঘ. ভবিষ্যত্ কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষে
৫। কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়?
ক. বচনভেদে খ. ক্রিয়ার ভাব
গ. বিভক্তির ক্ষেত্রে ঘ. পুরুষভেদে
৬। নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম কোনটি?
ক. তারা খ. তাঁকে গ. আপনি ঘ. মম
৭। প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার—সঙ্গে যে বর্ণ যোগ করার নিয়ম ছিল?
ক. ‘অ’ খ. ‘ও’ গ. ‘হ’ ঘ. ‘য়’
৮। প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি কোন পুরুষ?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ
গ. নাম পুরুষ ঘ. ক্রিয়ার পুরুষ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
ক্রিয়ার কাল
৪৪. ক ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. গ ৫১. ক ৫২. গ।
অনুজ্ঞা
১. ক ২. খ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা