বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

.
.

প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অনুজ্ঞা
২৯। ক্রিয়া বিভক্তিসমূহ কী ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে?
ক. বাচ্য খ. কাল গ. পুরুষ ঘ. সবই সঠিক
৩০। ‘গণ’ শব্দের অর্থ কী?
ক. গুচ্ছ খ. শ্রেণি গ. প্রকার ঘ. দল
৩১। ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ৫টি।
৩২। ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়?

ক. ধাতুর বানানের ধরন খ. ধাতুর গঠন
গ. ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
ঘ. ক্রিয়াপদ গঠনের নিয়ম
৩৩। বাংলা ভাষার সব ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে?
ক. ২২টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি
৩৪। ‘কর’ ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ কোনটি?
ক. করতাম খ. করিয়াছিলাম গ. করিলাম ঘ. করেছিলাম
৩৫। সাধারণ মধ্যম পুরুষের অনুজ্ঞায় সাধুরীতিতে ‘কর’ ধাতুর ভবিষ্যত্ কালের ক্রিয়াপদের রূপ কী?
ক. করিও খ. করো গ. করিস ঘ. সব কটিই
৩৬। সাধারণ মধ্যম পুরুষের পুরাঘটিত অতীত কালের ‘কর’ ধাতুর প্রযোজক ক্রিয়ার চলিত রূপ কী?
ক. করিয়েছিলে খ. করাচ্ছিলে গ. করছিলে ঘ. করালে
৩৭। কোন বাক্যে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে?
ক. কী কথা শুনালি মোরে খ. দাঁড়াও তোমাকে দেখাচ্ছি
গ. কোথায় ছিলি ঘ. অন্য কোথা, অন্য কোন খানে
৩৮। যেসব ধাতুর সব কালের রূপ পাওয়া যায় না তাকে বলে—
ক. অজ্ঞাতমূল ধাতু খ. অসম্পূর্ণ ধাতু
গ. সাধিত ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
৩৯। অসম্পূর্ণ ধাতু কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
৪০। ‘কেমন আছিস?’ কোন ধাতুজাত ক্রিয়া?
ক. কর্মবাচ্যের ধাতু খ. যৌগিক ধাতু
গ. অসম্পূর্ণ ধাতু ঘ. বাংলা ধাতু।

কারক
১। ‘কারক’ [কৃ+অক] শব্দটির অর্থ কী?
ক. যা পদকে সম্পাদন করে
খ. যা সমাসকে সম্পাদন করে
গ. যা ক্রিয়া সম্পাদন করে
ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে
২। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক, তাকে কী বলে?
ক. সন্ধি খ. সমাস গ. কারক ঘ. বিভক্তি
৩। কারক নির্ণয় করার সহজ উপায় কী?
ক. শব্দটিকে ভাঙা খ. বিশেষ্যকে প্রশ্ন করা
গ. বিশেষণকে প্রশ্ন করা ঘ. ক্রিয়াকে প্রশ্ন করা
৪। বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?
ক. সমাস খ. কারক গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ
৫। বিভক্তিচিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?
ক. শূন্য খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. চতুর্থী
৬। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী এগুলো—
ক. শূন্য বিভক্তি খ. বাংলা শব্দ বিভক্তি
গ. ষষ্ঠী বিভক্তি ঘ. কর্তৃকারকের বিভক্তি
৭। অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. কে খ. রে গ. রা ঘ. শূন্য
৮। র, এর—এগুলো কোন প্রকারের বিভক্তি?
ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী
৯। কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?
ক. চতুর্থী খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অনুজ্ঞা
২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. গ ৩৪. ঘ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. গ ৪০. গ।
কারক
১. গ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. খ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা