বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়
১২। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?—এখানে ‘বিনা’—
ক. উপসর্গ খ. অনুসর্গ
গ. বিভক্তি ঘ. কারক
১৩। ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—বাক্যটিতে অনুসর্গ ব্যবহূত হয়েছে—
ক. প্রাতিপদিকের পরে খ. বিশেষণের পরে
গ. বিভক্তিযুক্ত শব্দের আগে
ঘ. প্রাতিপদিকের আগে
১৪। কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো?
ক. বিনা, সনে, পরে
খ. মরিমরি, বা, বেশ
গ. যেমন, যথা, যত
ঘ. টুংটাং, শনশন, টলমল
১৫। কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?
ক. পক্ষে, জন্য খ. যেন, যে
গ. কিংবা, নতুবা ঘ. উপ, আ
১৬। ‘দিয়ে, পর্যন্ত’ ইত্যাদি কিসের উদাহরণ?
ক. প্রকৃতি খ. প্রত্যয়
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
১৭। কোনটি অনুসর্গ?
ক. লজ্জা খ. সুখ গ. তোমার ঘ. কাছে
১৮। ‘বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?’—এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. সঙ্গে খ. প্রয়োজনে
গ. নিমিত্তে ঘ. ব্যতিরেকে
১৯। ‘উদ্যম বিহনে কার পুরে মনোরথ’ বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহার হয়েছে?
ক. হেতু খ. ব্যতিরেকে
গ. পরে ঘ. সঙ্গে
২০। দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে—এখানে ‘সনে’ শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
ক. বিরুদ্ধগামিতা খ. প্রতি গ. সঙ্গে ঘ. হেতু
২১। সন্ধ্যা অবধি অপেক্ষা করব— অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত?
ক. সঙ্গে খ. নিমিত্ত গ. পর্যন্ত ঘ. নিকট
২২। ‘শরতের পরে আসে বসন্ত’—বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে—
ক. বিরতি খ. অবধি
গ. স্বল্প বিরতি ঘ. দীর্ঘ বিরতি
২৩। কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ?
ক. অন, উপ খ. পক্ষে, জন্য
গ. যেন, যে ঘ. কিংবা, নতুবা
২৪। ‘রাজার পক্ষে সবকিছুই সম্ভব’। এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. সহায় অর্থে খ. ন্যায় অর্থে
গ. নিকটে অর্থে ঘ. সক্ষমতা অর্থে
২৫। ‘আসামির পক্ষে উকিল কে?’ এ বাক্যে ‘পক্ষে’ শব্দটি একটি—
ক. অনুসর্গ খ. উপসর্গ
গ. সম্বন্ধ পদ ঘ. বিভক্তি
২৬। আছো প্রভু তুমি জগত্ মাঝারে।—এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. বাইরে খ. ব্যাপ্তি
গ. মধ্যে ঘ. সঙ্গে
২৭। ‘তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা’—বাক্যে কোনটি অনুসর্গ?
ক. লজ্জা খ. সুখ
গ. কাছে ঘ. তোমার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় অব্যয়
১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. গ।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা