
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বাক্য প্রকরণ
১। ভাষার মূল উপকরণ কী?
ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বাক্য
২। বাক্যকে ভাষার কী বলা হয়?
ক. মৌলিক উপাদান খ. মূল উপাদন
গ. মূল উপকরণ ঘ. সাধারণ উপকরণ
৩। বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক. বর্ণ খ. বিভক্তি গ. ধ্বনি ঘ. শব্দ
৪। বাক্যের একক কোনটি?
ক. উক্তি খ. বিভক্তি গ. উপসর্গ ঘ. শব্দ
৫। বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. পাঁচটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি
৬। ভাষার বিচারে বাক্যের কোন তিনটি গুণ থাকা চাই?
ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা
খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা
গ. আসক্তি, যোগ্যতা, অর্থবাচকতা
ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা
৭। আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা—বাক্যের কী?
ক. অংশ খ. বৈশিষ্ট্য গ. গুণ ঘ. প্রকারভেদ
৮। একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা লক্ষণ থাকে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৯। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে—
ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা গ. আসত্তি ঘ. অর্থসংগতি
১০। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি গ. আকুতি ঘ. আক্ষেপ
১১। বাক্যস্থিত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কী?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. পূর্ণতা ঘ. যোগ্যতা
১২। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?
ক. বাহুল্য খ. যোগ্যতা গ. আকাঙ্ক্ষা ঘ. আসত্তি
১৩। হাতিগুলো আকাশে উড়ছে—বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
ক. আসত্তির খ. আকাঙ্ক্ষা
গ. যোগ্যতার ঘ. গঠনের
১৪। ‘আষাঢ়-শ্রাবণ দুই মাস বসন্তকাল’—বাক্যটিতে কোন গুণের অভাব?
ক. যোগ্যতা খ. আসত্তি গ. আকাঙ্ক্ষা ঘ. প্রাঞ্জলতা
১৫। ‘তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম’—বাক্যটিতে কোন গুণের অভাব আছে?
ক. আসত্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. শৃঙ্খলা
১৬। শব্দের যোগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১৭। কোনটির যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়?
ক. পদের খ. বাক্যের গ. বাগধারার ঘ. সমার্থক শব্দের
১৮। বাগধারার যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার কোন গুণ হারায়?
ক. আকাঙ্ক্ষা খ. যোগ্যতা গ. আসত্তি ঘ. দুর্বোধ্যতা
১৯। তত্সম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. বাহুল্য দোষ খ. দুর্বোধ্যতা
গ. গুরুচণ্ডালী দোষ ঘ. উপমার ভুল প্রয়োগ
২০। শ্মশান যাত্রীরা মড়া দাহ করে ঘরে ফিরছেন। বাক্যটি—
ক. যোগ্যতা গুণসম্পন্ন খ. বাহুল্য দোষে দুষ্ট
গ. দুর্বোধ্য ঘ. গুরুচণ্ডালী দোষে দুষ্ট
২১। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
ক. ঘোড়ার গাড়ি খ. শবদাহ
গ. মরাপোড়া ঘ. ঘোটকের গাড়ি
২২। বাগভঙ্গি অনুযায়ী বাক্য কয় প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাক্য প্রকরণ
১. ঘ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা