বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
বাক্য প্রকরণ
২৩। বাক্যে দুটি অংশ থাকে—এ দুটি কী?
ক. ক্রিয়া ও কর্ম
খ. কর্তা ও কর্ম
গ. উদ্দেশ্য ও বিধেয়
ঘ. বিশেষ্য ও বিশেষণ
২৪। সরল উদ্দেশ্য কাকে বলে?
ক. পদক্রম অনুসারী কর্তৃপদকে
খ. একবচন সংবলিত কর্তৃপদকে
গ. একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে ঘ. সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে
২৫। বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৬। উদ্দেশ্যের সঙ্গে কী যুক্ত থাকলে তাকে সম্প্রসারিত উদ্দেশ্য বলে?
ক. বিশেষ্যাদি
খ. বিশেষণাদি গ. কারকাদি
ঘ. অব্যয়াদি
২৭। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২৮। যে বাক্যে একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য গ. যৌগিক বাক্য
ঘ. খণ্ডবাক্য
২৯। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয় তাকে কী বলে?
ক. জটিল বাক্য
খ. যৌগিক বাক্য গ. সরল বাক্য
ঘ. আশ্রিত খণ্ডবাক্য
৩০। তত্সম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো কী সৃষ্টি করে?
ক. দুর্বোধ্যতা
খ. বাহুল্য দোষ গ. গুরুচণ্ডালী দোষ
ঘ. উপমার ভুল প্রয়োগ
৩১। ‘যে ভিক্ষা চায় তাকে দান কর—এটা কোন বাক্যের উদাহরণ?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য গ. মিশ্র বাক্য
ঘ. খণ্ডবাক্য
৩২। আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৩৩। কোনটি শুদ্ধ?
ক. একান্ত বাধ্যগত
খ. একান্ত অনুগত
গ. একান্ত বিনয়গত
ঘ. একান্ত বাধ্যানুগত
৩৪। মিশ্র বাক্য বিশ্লেষণে প্রথম কী প্রদর্শন করতে হয়?
ক. আশ্রিত খণ্ডবাক্য খ. প্রধান খণ্ডবাক্য
গ. নিত্যসম্বন্ধীয় অব্যয়
ঘ. সংযোজক অব্যয়
৩৫। কোনটি জটিল বাক্যের উদাহরণ?
ক. মন দিয়ে পড়লে পরীক্ষায় ভালো করা যায়
খ. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
গ. আমি অনেক কষ্ট করেছি, তাই শিক্ষা লাভ করেছি
ঘ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
৩৬। ‘তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি।—এটা কোন বাক্য?
ক. সাধারণ বাক্য খ. মিশ্র বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. সরল বাক্য
৩৭। ‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে’—এটি কোন প্রকারের বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য গ. মিশ্রবাক্য
ঘ. জটিল বাক্য
৩৮। ‘আমি বহুবার স্কুল পালিয়েছি কিন্তু রবীন্দ্রনাথ হতে পারিনি’— গঠন অনুসারে বাক্যটি—
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. আশ্রিত খণ্ড বাক্য
৩৯। মিশ্র বাক্যে ক্রিয়ার কোন ভাব ব্যবহূত হয়?
ক. নির্দেশক খ. অনুজ্ঞা
গ. সাপেক্ষ ঘ. আকাঙ্ক্ষা
৪০। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ?
ক. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না খ. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
গ. তার বয়স হলেও বুদ্ধি হয়নি
ঘ. তার চুল পেকেছে।
শব্দের ব্যবহার
১। কোন শব্দটির অর্থের উত্কর্ষ প্রাপ্তি ঘটেছে?
ক) বৈবাহিক খ) জ্যাঠামি
গ) তত্ত্ব ঘ) পরমহংস
২। নিচের কোন বাক্যে শব্দের অপকর্ষ ঘটেছে?
ক) ইনি আমার বৈবাহিক খ) শ্রী রামকৃষ্ণ পরমহংস
গ) ছাত্রটির মাথা ভালো
ঘ) জ্যাঠামি করো না
৩। শব্দের আভিধানিক অর্থই—
ক) বাচ্যার্থ খ) লক্ষ্যার্থ গ) যোগ্যতা ঘ) আসত্তি
৪। ‘বাচ্যার্থ’ মানে কী?
ক) আবিধানিক অর্থ খ) পারিভাষিক অর্থ
গ) ভাব অর্থ ঘ) রূপকার্থ
৫। যেসব শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহূত না হয়ে অন্য অর্থে ব্যবহূত হয়, তাদের কী বলে?
ক) বাচ্যার্থ খ) লক্ষ্যার্থ গ) মৌলিক অর্থ ঘ) বাগধারা
৬। সম্প্রসারিত অর্থ প্রকাশ করা কোনটির কাজ?
ক) বাগধারার খ) সংখ্যাবচক শব্দ
গ) সমুচ্চারিত শব্দ ঘ) দ্বিরুক্ত শব্দ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাক্য প্রকরণ
২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ক ৩০. গ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. ক।
শব্দের ব্যবহার
১. ঘ ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. ক।
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা