বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, তোমাদের বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

.
.

বাক্য সংক্ষেপণ
২৯। ‘হনন করার ইচ্ছা’কে এক কথায় কী বলে?
ক. জিঘাংসা খ. জিগীষা গ. দিদৃক্ষা ঘ. জগুপ্সা
৩০। ‘অনুসন্ধান করার ইচ্ছা’কে কী বলে?
ক. অনুচকির্ষা খ. অনুসন্ধিত্সা
গ. প্রতিচিকীর্ষা ঘ. অনুচ্চার্য
৩১। ‘দীপ্তি পাচ্ছে এমন’—এক কথায় কী?
ক. দেদীপ্যমান খ. দীপ্তিময়
গ. দীপ্যমান ঘ. দীপ্তিমান
৩২। ‘যে ভবিষ্যত্ না ভেবেই কাজ করে।’—এ বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
ক. অপরিণামদর্শী খ. অবিসংবাদী
গ. অনভিজ্ঞ ঘ. অবিমৃশ্যকারী
৩৩। ‘যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না’—এক কথায় কী হবে?
ক. অবিমৃশ্যকারী খ. অপরিণামদর্শী
গ. ভবিতব্য ঘ. নির্ভাবনা
৩৪। ‘যা পূর্বে দেখা যায়নি’—এক কথায় কী হবে?
ক. অদৃষ্ট খ. দৃষ্টপূর্ব গ. অপূর্ব ঘ. অদৃষ্টপূর্ব
৩৫। যিনি ভালো ব্যাকরণ জানেন—এক কথায়—
ক. ব্যাকরণবিদ খ. বৈয়াকরণ
গ. বৈয়াকরণিক ঘ. ব্যাকরণ বিশেষজ্ঞ
৩৬। ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’—বাক্যটির সংক্ষেপণের উদাহরণ কোনটি?
ক. ইতিহাসিক খ. ঐতিহাসিক
গ. ইতিহাস বিশেষজ্ঞ ঘ. ইতিহাসবেত্তা
৩৭। ‘লাভ করার ইচ্ছা’কে এক কথায় কী বলে?
ক. লোপ খ. লোভ গ. লিপ্সা ঘ. বুভুক্ষা
৩৮। জয়লাভের ইচ্ছা—বাক্য সংক্ষেপণ কোনটি?
ক. বিজিচ্ছা খ. বিজিচ্ছুক
গ. বিজিগীসা ঘ. বিজিগীষা
৩৯। ‘যে শুনেই মনে রাখতে পারে’, তাকে এক কথায় কী বলে?
ক. মনোযোগী খ. মেধাবী
গ. শ্রুতিধর ঘ. স্মৃতিবান
৪০। ‘যার উপস্থিত বুদ্ধি আছে’—বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?
ক. প্রত্যুত্পন্নমতি খ. প্রত্যুত্মতি
গ. প্রতুত্পন্যমতি ঘ. প্রত্যুত্পান্যমতি
৪১। ‘চক্ষুর সম্মুখে সংঘটিত’— বাক্যের এক কথায় প্রকাশ কোনটি?
ক. চাক্ষুষ খ. প্রত্যক্ষ গ. দেখা ঘ. দৃষ্টপূর্ব
৪২। ‘যা চেটে খাওয়া হয়’—তাকে এক কথায় কী বলে?
ক. চব্য খ. চুষ্য গ. পেয় ঘ. লেহ্য
৪৩। ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’—এক কথায় কী বলে?
ক. দুর্গম খ. বিপত্সংকুল
গ. অরণ্যজনপদ ঘ. শ্বাপদসংকুল
৪৪। ‘কর্ম সম্পাদনে পরিশ্রমী’—বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক. কর্মী খ. কর্মঠ গ. পরিশ্রমী ঘ. কর্মপট
৪৫। যার স্বামীও নেই, পুত্রও নেই—এক কথায় কী হবে?
ক. অপুত্রক খ. অবীরা গ. অসূর্যম্পশ্যা ঘ. বন্ধ্যা
৪৬। ‘যে নারী পূর্বে অপরের বাগদত্ত ছিল’—তাকে এক কথায় কী বলে?
ক. অন্যপূর্বা খ. প্রোষিতভর্তৃকা
গ. অভিসারিণী ঘ. মনসীজ।

শব্দের ব্যবহার
১। শব্দের ব্যবহার দুই রকম; কী কী?
ক. উদ্দেশ্য ও বিধেয় খ. উত্কর্ষ ও অপকর্ষ
গ. বাচ্যার্থ ও লক্ষ্যার্থ ঘ. অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
২। শব্দের ব্যবহারিক অর্থ কত প্রকার?
ক. পাঁচ খ. নয় গ. চার ঘ. দুই
৩। ‘মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে’—এখানে ‘তত্ত্ব’ শব্দটির আভিধানিক অর্থ কোনটি?
ক. উপঢৌকন খ. সংবাদ গ. সন্দেশ ঘ. জ্ঞান
৪। জ্যাঠামি কোরো না। এ বাক্যে ‘জ্যাঠামি’ কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. হতবুদ্ধি খ. অঙ্গীকার গ. শপথ ঘ. ধৃষ্টতা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাক্য সংক্ষেপণ
২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. গ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. খ ৪৬. ক।
শব্দের ব্যবহার
১. গ ২. ঘ ৩. ক ৪. ঘ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা